পলিটিক্স

কটা আসনে জিতবে আপনার ফ্রন্ট? সাফ উত্তর পীরজাদা আব্বাস সিদ্দিকীর

পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীরজাদা এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে চলেছেন তা নিজেই জানিয়ে দিলেন উত্তর ২৪ পরগনার গুমা এলাকার সভা থেকে। এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui) কার্যত ঘোষণা করে দিয়েছেন,”এবারের বিধানসভা নির্বাচনে কমপক্ষে ৫০ আসনে তারা জেতার মত জায়গাতে আছেন।” আর কিছুদিনের মধ্যেই তার দল বাংলার রাজনীতিতে প্রবেশ করতে চলেছে। তার আগেই আব্বাসের এরকম মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আব্বাস যে নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধী তা আর কারোর জানতে বাকি নেই। একের পর এক সভায় তিনি মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন। নির্বাচনের জোটে কর হাত ধরবেন, তা এখনও স্পষ্ট না, তবে কয়েকদিন আগে মিম এর আসাদুদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) সঙ্গে সাক্ষাত্ করেছিলেন আব্বাস সিদ্দিকী। ওয়াইসি বলেছিলেন, তার দল সিদ্দিকীকে সামনে রেখেই লড়তে চলেছে। যদিও এই নিয়ে সিদ্দিকী কোনো মন্তব্য করেননি। পরবর্তীতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী মিমের বিরোধিতাই করেছেন।

আব্বাস এদিন আরো বলেন,” দিদিমণির সবথেকে আপনজন মিম। নন্দীগ্রাম থেকে একসঙ্গে লড়ছেন তারা দুজনে। মীমের নেতা আপনার বাড়িতে এসে দেখা করে গেছেন। আমি আমার ফয়সালা সময় মতো শোনাবো।” তবে রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে মিমের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন আব্বাস। অন্যদিকে, সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র (Surjokanto Mishra) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি মিমের সঙ্গ তারা ছারে তাহলেই জোট নিয়ে কথা বলা হবে। সিদ্দিকীর সঙ্গে জোট নিয়ে বৈঠক করে এসেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ফলে মিম ফ্যাক্টর নিয়ে বর্তমানে বেশ সরগরম রাজ্য রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026