নিউজ

রোহিঙ্গা ইস্যুতে এবার ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ঢাকায়, থাকবে মায়ানমার ও চিন

ঢাকা: আগামী ১৯ জানুয়ারি (January) ঢাকায় (Dhaka) রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ঢাকায়। বিদেশ সচিব পর্যায়ে এই বৈঠকে বাংলাদেশ (Bangladesh) ও মায়ানমার (Myanmar) ছাড়াও অংশ নেবে চিন (China)। বাংলাদেশর বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নিজেই সেকথা জানিয়েছেন। বিদেশমন্ত্রী জানান, গত বছরের জানুয়ারিতে দুই দেশের মধ্যে যে বৈঠক হয়েছিল তাতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। মায়ানমার এমনিতে এই বিষয়ে  উত্তর দিতে চায় না। খালি বলে পরে জানাবে। এরপর করোনা ও দেশে নির্বাচনের অজুহাত দিয়ে বৈঠক পিছিয়েছে। ৯ জানুয়ারি চিনের মধ্যস্থতায় সচিব পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মায়ানমার সেটা পিছিয়ে দেয়। সচিব পর্যায়ের সেই  বৈঠকটি আগামী ১৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, চীন ও মায়ানমারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জানা যাচ্ছে এপর্যন্ত ৮ লক্ষ ৪০ হাজার রোহিঙ্গার তালিকা মায়ানমারকে পাঠিয়েছে বাংলাদেশ। কয়েক দফায় এই তালিকা পাঠান হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই ২ লক্ষ ৩৭ হাজার রোহিঙ্গার নাম দেওয়া হয়েছে। এর আগে ৫ লাখ ৯৩ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল। নিরাপদে রোহিঙ্গাদের  মায়ানমারের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোই এই তালিকা হস্তান্তরের লক্ষ্য। চুক্তি মোতাবেক, তালিকা যাচাই করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা মায়ানমারের। কিন্তু যাচাইয়ের ক্ষেত্রে দেশটি ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে। এখন পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই করেছে মায়ানমার। সেই কারণে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুই করা যায়নি। কবে শুরু হবে তা কেউ জানে না।

মায়ানমারের সঙ্গে যখন আলোচনায় বসছে বাংলাদেশ তার আগেই কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। যাতে পাঁচ শতাধিক ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। যদিও এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে  আপাতত লার্নিং সেন্টারগুলোয় আশ্রয় দেওয়া হয়েছে। পরবর্তীকালে তাঁদের  অন্যত্র স্থানান্তর করা হবে বলে বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে ইতিমধ্যে  ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু প্রক্রিয়া করেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে দু’দফায় সেখানে স্থানান্তরও করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026