নদীয়া: তিন-চারদিন ধরে ঘরের মধ্যে পচে গলে পড়ে রইল মহিলার দেহ। পাহার দিল দুই পোষ্য। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাটের (Ranaghat) কামারপাড়া মোড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই মহিলার, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গেছে ওই মহিলার নাম চন্দ্রা সরকার। তাঁর স্বামী রাজকুমার সরকার পেশায় পুলিশ কর্মী। তিনি বর্তমানে বাগদা জিআরপিতে কর্মরত। শুক্রবার সকালে পচা গন্ধ পেয়ে তার উৎস খুঁজতে বের হন এলাকাবাসী। সেই সময় রাস্তার পাশে ওই মহিলার বাড়ির জানলা দিয়ে তাঁর পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই রানাঘাট থানায় খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় দেহটি।
এই প্রসঙ্গে মৃতার স্বামী রাজকুমার সরকার জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন তাঁর স্ত্রী। সঙ্গী ছিল দুই পোষ্য। তিনি বাগদা জিআরপিতে কর্মরত। গত ৪ তারিখ বাড়ি থেকে বের হন রাজকুমারবাবু। ফোনেই যোগাযোগ ছিল স্ত্রীয়ের সঙ্গে। রাজকুমারবাবুর দাবি, বুধবার বাড়িতে চিকিৎসক আসেন, কিন্তু সাড়াশব্দ না পেয়ে ফিরে যান। এরপর শুক্রবার সকালে স্ত্রীয়ের মৃত্যু সংবাদ পান তিনি। পোষ্য দুটিই না খেয়ে দেয়ে তাঁর স্ত্রীয়ের দেহ পাহারা দিয়েছে বলে জানান রাজকুমারবাবু। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছেন পুলিশ কর্তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…