L২৮ তারিখ রয়েছে বামফ্রন্টের ব্রিগেড। সেই ব্রিগেডে এইবার দেখা যাবে আব্বাস সিদ্দিকীর দলকেও। ব্রিকেডের বক্তার তালিকায় রয়েছে আব্বাস সিদ্দিকির নামও। এইদিন সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। তার সাথে তিনি এইদিন বলেন, লাল শিবিরের সাথে সামঝোতা হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে। তবে এখনও চলছে কংগ্রেসের সাথে আলোচনা।
এইদিন আব্বাস সিদ্দিকি বলেন,”জোট নিয়ে সমস্যা অনেকটাই মিটেছে। বামেদের সাথে ইতিমধ্যে সামঝোতা হয়েছে। আমরা ৩০টি সিট পেয়েছি। কংগ্রেসের সাথে আলোচনা চলছে এখনও। ব্রিগেড করব এটা আমাদের বহুদিনের স্বপন ছিল। আমারও চিন্তা ভাবনা সকলের সামনে উঠে আসবে ২৮ তারিখ। এই জন্য এই দিনটিতে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আইএসএফের সকল কর্মীদের এই দিন ব্রিগেডে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। প্রতি দল থেকে ৩ জন করে থাকবেন। একজন বক্তা থাকবেন সেই তিন জনের মধ্যে। আমর নামও আছে সেখানে। আজ সন্ধ্যাবেলায় আবারও বৈঠক হবে।
মিমের বিষয়ে আব্বাস বলেন, মিমের বিষয়টা আলোচনার কোনও টেবিলে আছে। তবে আগে আমাদের বিষয়টা সমাধান হোক। পরবর্তীকালে এই বিষয়টিকে নিয়ে ভাবা যাবে। কারণ মনে রাখতে হবে আমাদের কোনও ভুলের জন্য যেন বিহারের বিধানসভার মতো অবস্থা না হয়ে যায়।
এইদিন আব্বাস সিদ্দিকি আরও বলেন,”আসলে আমরা ৭০-৮০ টা সিটের তালিকা দিয়েছিলাম। তার মাঝে বামেরা ৩০ টা দিয়েছেন। আরও আরও ৪-৫টার বিষয়ে কথা চলছে। কংগ্রেসও যদি ২৫-৩০টা আসন দিয়ে দেয়, তাহলে তো সমস্যা মিটে যায়। ইঙ্গিতপূর্ণ ভাবে আব্বাস এইদিন বলেন, যদি কেউ মনে করেন দক্ষিণ বাংলায় জোট হবে, উত্তর বাংলায় হবেনা। এটা তো করা সম্ভব নয়। জোট হতে হলে তা হতে হবে সব জায়গায়। জোট হবে এটা আমরা চাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…