নিউজ

সমকামী সম্পর্ক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, রায় দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: সমকামী সম্পর্ক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, এমন যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার (Thurssday) দিল্লি হাইকোর্টে (Delhi High Court) হলফনামা দিয়ে সমকামী বিবাহের বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার (Central Govt)। উল্লেখ করা হল, বিয়ে না করে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে থাকাও ভারতীয় ‘পরিবার ধারণা’র সঙ্গে খাপ খায় না।

দীর্ঘদিনের এই মামলায়, ৩৭৭ ধারা-উত্তর ভারতে, সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়া ও বৈধ করার আর্জি জানানো হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, ইচ্ছুক সমকামীদের বিবাহের অধিকার থেকে বঞ্চিত করা আসলে সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করা। দিল্লি হাইকোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের মত জানতে চেয়ে বারবার নোটিস পাঠানো হয়। তবে কোন সদুত্তর আসেনি। বৃহস্পতিবার অবশেষে সরকারের তরফে বলা হয়েছে, ৩৭৭ ধারা বাতিলের অর্থ এই নয় যে সমকামী বিবাহ বৈধতা পাবে।

উল্লেক্ষ, তিন বছর আগে দেশের সর্বোচ্চ আদালত ৩৭৭ ধারা বাতিল করে জানায় সমকামী যুগলের একসঙ্গে থাকা আর দণ্ডনীয় অপরাধ নয়। সম্মতিক্রমে সমকামী সম্পর্ক অপরাধমূলক আচরণ নয়, সে কথা বলা হয়েছিল তখনই। কিন্তু এ দিন সরকারের তরফে বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতিতে এ ধরনের বিয়ের জায়গা নেই। ভারতবর্ষে বিবাহের অধিকারী শুধু এক জন ‘জন্মগত পুরুষ’ এবং ‘জন্মগত নারী’-র মধ্যেই থাকতে পারে। কারণ, সে দাম্পত্যের ফলে সন্তান আসে। সমকামীদের মধ্যে বিয়ে হলে সন্তান আসে না। তাই এই বিয়েকে বৈধতা দেওয়া যাবে না। একই কথা বলা হয়েছে ‘লিভ ইন’ প্রসঙ্গেও। হলফনামায় বলা হয়, ভারতীয় পরিবারের ধারণা বাবা-মা এবং সন্তানদের নিয়ে। সেখানে বিয়ে না করে একসঙ্গে থাকার মতো সম্পর্কের কোনও জায়গা এই পরিবারের ছবির মধ্যে নেই।

এরপরই আবার উল্লেখ করা হয়, ভারতীয় সমাজে বিয়ে বহু প্রাচীন একটি রীতি, সংস্কৃতি, অভ‌্যাস, সামাজিক মূল‌্যবোধ। সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারায় সমলিঙ্গের মানুষের মধ্যের সম্পর্ককে ‘অপরাধ’ না বললেও একই লিঙ্গের মানুষের মধ্যে বিয়েতে সম্মতি দেয়নি। সমলিঙ্গের দু’জন মানুষ ভালবেসে একসঙ্গে বাস করলেও ভারতীয় সমাজ ব্যবস্থায় ‘স্বামী-স্ত্রী-সন্তান’-এর যে পারিবারিক কাঠামো রয়েছে। তাই সমলিঙ্গের বাস কখনও তার সমতুল্য হতে পারে না। দেশের অধিকাংশ মানুষের কাছে বিয়ে এখনও পবিত্র একটি সম্পর্ক বলে মনে করা হয়। এমনটাই বলে আদালতে জানায় কেন্দ্র।

মনোবিদ ডা. কবিতা অরোরা এবং থেরাপিস্ট অঙ্কিতা খান্না, আদালতের কাছে নিজের পছন্দের সঙ্গী বেছে তাঁর সঙ্গে থাকার আরজি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন। দিল্লির কালকাজির বিবাহনিবন্ধীকরণ অফিস তাঁদের বিশেষ বিবাহ আইনে বিয়ে করার অনুমতি না দেওয়ার পরই আদালতের দ্বারস্থ হন। আরও কিছু আরজি জমা পড়ে একই বিষয়ে। সেই মামলার শুনানিতেই এই বক্তব‌্য জানিয়েছে কেন্দ্র। ২০ এপ্রিল মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026