রাজ্য

“কে বলেছে, মিম বিজেপির দল?”, ভোটের মুখে নতুন দল ঘোষণা আব্বাসউদ্দিনের

ঘোষণা করেছিলেন অনেক আগেই। একুশের ভোটের মুখে এই বার নতুন দল ঘোষণা করলেন আব্বাসউদ্দিন সিদ্দিকি (Abbasuddin Siddiqui)। তার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফ্রন্টের চেয়ারম্যান শ্রীমান সোরন আর তার সভাপতি হলেন নওশাদ সিদ্দিকি। কিছু দিনের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে। আব্বাসউদ্দিন জানিয়েছেন,”ধর্মে কোনও বাঁধা নেই, তাই রাজনীতিতে এসেছি। বিধানসভা ভোটে আমরা লড়ব না। দলকে নেতৃত্ব দেব।” ২৬ এ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হবে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে’ -এর। কি কর্মসূচি? আগামীদিনে ব্রিগেড থেকে ঘোষণা করা হবে।

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ভোটের অঙ্কটাও কি ততই জটিল হচ্ছে? ২১ এর নির্বাচন ইতিমধ্যেই বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা কথা ঘোষণা করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। দিন কিছু আগে হুগলির ফুরফুরা শরীফে হাজির হন তিনি। সেখানে পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকের সাথে একান্ত বৈঠাকও করেন মিম প্রধান। সে খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তার কারণ, ততদিন বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন বলে জানিয়ে দিয়েছিলেন আব্বাসউদ্দিন। মিমের সাথে তাদের ‘সম্পর্কের’ জল কোনদিকে গড়াবে, তা নিয়ে জোর জল্পনা চলছিল।

এই পরিস্থিতিতে এইবার ভোটের ময়দানে আত্মপ্রকাশ করল মিম। এইদিন সাংবাদিক সম্মেলনে আব্বাসউদ্দিন সিদ্দিকী বলেন,”আমাদের পরিবারে অনেক পীর সাহেব রয়েছেন। তাদের আশীর্বাদ রয়েছে। পার্টি তৈরি করে রেখেছি। আমাদের লক্ষ্য, অসহায় মানুষের কণ্ঠ হওয়া। মানুষ আমাদের শুনছেন। এই ফ্রন্টে কোন কোন দল যোগ দিচ্ছে? আব্বাসউদ্দিনের জবাব, “যে দলই আসবে, তাকে নিজের মনে করে পথ চলব।” ফ্রন্টে মিমের ভূমিকা কী হবে? মিম তো বিজেপি-কে সুবিধা করে দিচ্ছে? এবার পাল্টা প্রশ্ন এল, “কে বলছে, মিম বিজেপির দল?”

প্রসঙ্গত উল্লেখ্য, এই বার বিধানসভা নির্বাচনের বাংলায় লড়বে শিবসেনাও। দিন কিছু আগে টুইট করে এই কথা জানিয়েছেন দলের সাংসদ সঞ্জয় রাউত। টুইট করে তিনি লেখেন,” আপনাদের জন্য বহু প্রতীক্ষিত আপডেট। পার্টি সচিব উদ্ভব ঠাকরের সাথে আলোচনার পর শিবসেনা এবার বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা শীঘ্রই কলকাতায় আসতে চলেছি। জয় হিন্দ, জয় বাংলা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026