রাজ্য

“বাংলায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমেছে অনেকটাই”, কেন্দ্রকে রিপোর্ট পাঠাল বাংলা

শিয়রে ২১ এ বিধানসভা ভোট। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগের শেষ নেই বিরোধীদের। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে যখন রাজ্যে এসেছে নির্বাচন কমিশনে ফুলবেঞ্চ, ঠিক তখনই মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিল নবান্ন। রিপোর্ট হতে জানা গিয়েছে, আগের করেক বছরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তার ফলও মিলেছে হাতে নাতে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা কমেছে অনেকটাই।

বাংলা মহিলাদের বিরুদ্ধে অপরাধ কতটা কমেছে? রিপোর্টে, ধর্ষণ, শ্লীলতাহানি নারী পাচারের মতো বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করে তথ্য পেশ করেছে বাংলার সরকার। বলা হয়েছে, ২০১৭ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ জমা পড়েছিল ৩০ হাজার ৯৯৯ টি, মাত্র ১ বছর অর্থাৎ ২০১৮ সালে সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৯৮ টি। ২০১৯ এ এসে সেই সংখ্যা আরও কমে গিয়েছে বলে খবর রিপোর্টের। সরকার হতে দাবি করা হয়েছে যে, ২০১৯ সালে ভারতের ৮ টি রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার ছিল রাজ্যের থেকে বেশি।

উল্লেখ্য, রাজ্যের মহিলাদের ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার বিরোধীদের। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। কিন্তু অপরাধীরা সাজা পাচ্ছেনা। উলটে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে নির্যাতিতাদের! রিপোর্ট কি বলছে? সরকার হতে দাবি করা হয়েছে, প্রতিবছর ধর্ষণের মতো জঘন্য অপরাধের হার কমছে বাংলায়। সেই দিক থেকে দেশের ২৩টি রাজ্যের তুলনায় মহিলারা বেশি নিরাপদ পশ্চিমবঙ্গেই। এমনকী, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, নারী পাচারের ক্ষেত্রেও ছবিটা একই। গ্রাফ নিম্নমুখী। রিপোর্টের একেবারে শেষে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে সরকার কী কী পদক্ষেপ করেছে, তাও তুলে ধরা হয়েছে বিস্তারিতভাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026