রাজ্য

শুভেন্দুকে নোটিস অভিষেকের, ৩৬ ঘণ্টার মধ্যে চাইতে হবে নিঃশর্ত ক্ষমা, নয়তো নেওয়া হবে আইনি ব্যবস্থা

খেজুরির সভায় সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে নিশানা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই বক্তব্যের জন্য এইদিন শিশির পুত্র শুভেন্দুকে(Suvendu Adhikari) আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। নোটিস প্রাপ্তির ৩৬ ঘণ্টার মধ্যে শুভেন্দুর নিঃশর্ত ক্ষমা না চাইলে নেওয়া হবে আইনি পদক্ষেপ এমনটাই লেখা আছে সেই নোটিসে।

গেরুয়া শিবিরে যোগদানের পরের প্রথম সভা মেদিনীপুরের সভা থেকে ‘তোলাবাজ ভাইপো হঠাও’ এর ডাক শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখে। তারপরে প্রতিটি সভা সমাবেশে নিয়মিত সে কথা শোনা গিয়েছে তাদের মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পালটা চ্যালেঞ্জ করেছিলেন,”সাহস থাকলে নাম নিয়ে দেখান।” মঙ্গলবার খেজুরিতে অবশেষে অভিষেকের নাম শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। তার বক্তব্য,”বিজেপি আসলে একটা তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে। সেটা দেওয়া হবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজ ভাইপো হঠাও। ভাইপো গরুচোরকে হঠাও। বালিচোর ভাইপো হঠাও এদের যদি না তাড়ান এরপর কিডনি ও পাচার করবে এরা।” এইদিন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিসে তার আইনজীবী বলেছেন,”আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা বানানো মন্তব্য করা হয়েছে।”

নোটিসে টানা হয়েছে সারদা এবং নারদার প্রসঙ্গ। বলা হয়েছে,”সারদা চিটফাণ্ড কাণ্ডে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে একাধিক চিঠি দিয়েছেন সুদীপ্ত সেন। নারদাকাণ্ডে ক্যামেরার সামনে ধরা পড়েছেন আপনি। ভিডিয়োটি প্রকাশ করেছিল আপনার দলই। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আপনি আমার মক্কেলের নামে অপবাদ দিচ্ছেন। অথচ তাঁর বিরুদ্ধে একটাও ফৌজদারি মামলা নেই। এই ধরনের অপমানজনক মন্তব্য করে জনসমাজে আপনি আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। আসলে মিথ্যে বলে আপনার সত্যিগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই নোটিস পাওয়ার ৩৬ ঘণ্টার মাঝে নিঃশর্ত ক্ষমা না চাইলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026