নিউজ

প্রাথমিকে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, খুশির হাওয়া চাকরি প্রার্থীদের মধ্যে

প্রাথমিক টেট উত্তীর্ণ আরো ৬৫ জনকে এবারে পুজোর আগে নিয়োগ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার একটি মামলার রায় ঘোষণা সময়ে এই নতুন নির্দেশ দিলেন তিনি। তিনি জানিয়ে দিয়েছেন, এই নির্দেশের পর পুজোর আগে চাকরি পেতে চলেছেন মোট ২৫০ জন।

২০১৪ সালে টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে বহু চাকরি প্রার্থীর নিয়োগ আটকে পড়েছিল। অভিযোগ ছিল আদালতের নির্দেশে ভুল প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ করলেও দীর্ঘদিন সেই নম্বর দেওয়া হয়নি এবং সেই কারণেই তাদের নিয়োগ এইভাবে আটকে গিয়েছে। এর জেরে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ইতিমধ্যেই তিনটি মামলায় ১৮৫ জনকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে গত সপ্তাহে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। এরপরেও সোমবার আরো ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন তিনি। এর ফলে মোট নিয়োগের সংখ্যা দাঁড়ালো ২৫০।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে এই চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের হাতে পুজোর আগে চাকরি তুলে দিতে হবে। এই নির্দেশের জেরে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে। বিচারপতি তরফে এটা পুজোর উপহার বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন মামলাকারী।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026