নিউজ

নবরাত্রির প্রথম দিনেই সুখবর, বিরাট দাম কমলো সোনা ও রুপার, জেনে নিন সর্বশেষ রেট

দেবীপক্ষের আগমনের সাথে সাথে সুখবর পেল সাধারণ মধ্যবিত্ত মানুষ। নবরাত্রীর প্রথম দিনেই সোনা এবং রুপার দামে ব্যাপক পতন হল। আজ সোনার দাম ৫০ হাজারের নিচে ট্রেড করছে, যার জন্য এটা নিশ্চিত যে আপনি নবরাত্রির সময় সোনা অনেক সস্তায় কিনতে পারবেন। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে বিরাট পতন হয়েছে। তাই পুজোর মরশুমে সকলেই নিজেদের সামর্থ্যমত হ্রাস পাওয়া মূল্যে সোনা এবং রুপার গয়না কিনে নিতে পারবেন। তবে বাজারে যদি আপনি সোনা কিনতে যান তাহলে অবশ্যই হলমার্ক দেখে নেবেন। সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে আপনি সরকারি অ্যাপও ব্যবহার করতে পারেন।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.০৩ শতাংশ কমেছে। এর ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৯ হাজার ৩৮৮ টাকা। পাশাপাশি রুপোর দামের কথা বলতে গেলে তাও হ্রাস পেয়েছে। ১.১৮ শতাংশ রুপোর দাম কমে ১০ কিলোগ্রামের দাম হয়েছে ৫৫ হাজার ৫৬৭ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও সোনা এবং রুপোর দাম কমেছে। সোনার দাম কমেছে ০.২১ শতাংশ এবং রুপোর দাম কমেছে ১.৭০ শতাংশ।

আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026