নিউজ

‘টাকা ছাপিয়ে গরীব মানুষদের হাতে দিন’, কেন্দ্র সরকারকে পরামর্শ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

করোনা পরবর্তী অর্থনীতিকে বাঁচাতে টাকা ছাপিয়ে তা গরীব মানুষের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, করোনা পরবর্তীতে দেশের অর্থনীতিকে বাঁচাতে সাধারণ গরীব মানুষের হাতে অনেক টাকা দিতে হবে। তার জন্য যদি টাকা ছাপানোর প্ৰয়োজন পড়ে তাতেও যেন পিছপা না হয় কেন্দ্রীয় সরকার।

করোনা ভাইরাসের হামলার পর থেকে দেশের অর্থনীতির হাল বেহাল। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধ কলকারখানা, বন্ধ চাষবাসও। কাজ না থাকায় আয় কমেছে সাধারণ মানুষের। দেশে বেকারত্ব চরমে, আবার করোনা পরবর্তীতে চাকরি থেকে ছাঁটাই হতে পারেন কয়েক লক্ষ চাকরিজীবী। এই অবস্থায় কি করা উচিত সেই নিয়েই মতামত দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

বুধবার নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ বলেন, ‘সাধারণ উপায়ে অর্থনীতির এই ধ্বস মোকাবিলা করা যাবেনা। বাজারে যাতে চাহিদার ঘাটতি না দেখা দেয় এখন সরকারের প্রধান লক্ষ সেদিকেই হওয়া উচিত। আর সেজন্যই অতিরিক্ত টাকা ছাপিয়ে তা গরীবদের হাতে তুলে দেওয়া উচিত। এতে হয়তো মূল্যবৃদ্ধি ঘটবে, কিন্তু সেটা এখন ভাববার বিষয় নয়।’

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এস্টার ডুফেলোর মতে, ‘সরকারের হাতে জনধন অ্যাকাউন্টের তথ্য আছে। তা ব্যবহার করে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া উচিত সরকারের।’ অর্থনীতি ভেঙে পড়লে টাকা ছাপানোয় মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। কিন্তু এবিষয়ে অভিজিৎ বাবুর মতামত, অর্থনীতি যদি ভেঙেই পড়ে তবে মূল্যবৃদ্ধি নিয়ে ভেবে লাভ কি? এখন দেখার করোনা পরবর্তীতে সরকার অর্থনীতি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026