নিউজ

সিল করে দেওয়া হল দিল্লির জনপ্রিয় বাজার ‘বেঙ্গলি মার্কেট’

দিল্লি : করোনায় এখনো পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫০০ এরও বেশি এবং মৃত্যু হয়েছে ১৬৬ জনের। যার মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৬৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এমন সংকটজনক অবস্থায় দিল্লির সরকার সমস্ত দিল্লিবাসীকে উন্মুক্ত জনসমক্ষে মাস্ক পরিধান অাবশ্যক ঘোষণা করেছে। দিল্লির ২০ টি করোনা হটস্পট চিহ্নিত অঞ্চলকে সিল করে দেওয়া হয়েছে। দিল্লিতে এমন সংকটজনক করোনার প্রভাবে দিল্লির সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে।

এদিন দিল্লির জনপ্রিয় বাজার ‘বেঙ্গলি মার্কেট’ সিল করে দেওয়া হল। ইতিমধ্যে সেখানে ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। নতুন করে আবার করোনা সংক্রমণ ধরা পড়ায় জীবাণুর প্রভাব বিস্তারের আগেই বন্ধ করা হল এই বাজার। যার ফলে বদলে গিয়েছে গমগম ও মানুষের ভিড়ে ব্যস্ত সেই আগের বাজারের রূপ।

এদিকে দিল্লিতে লক ডাউন জারি থাকার পরও এক বাঙালি কেকের দোকান খোলা রাখায় ওই দোকানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। এছাড়া পুলিশ জানিয়েছে, ওই দোকানের ছাঁদে ঘেঁষাঘেঁষি করে ৩৫ জন কর্মী বাস করছিলেন। কিন্তু দোকানের মালিক সেই অভিযোগ সম্পুর্ন মিথ্যে বলে দাবি করেছেন। তিনি জানান গত ২৫ মার্চ থেকেই তার দোকান বন্ধ। তাই পুলিশের মিথ্যা অভিযোগের জন্য পুলিশের বিরুদ্ধে ওই কেকের দোকানের মালিক ‘মানহানি’-র মামলা করতে চলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026