নীল ভট্টাচার্য! টেলিপাড়ার অতি রিচিত মুখ। গত সেপ্টেম্বরেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘উমা’ ধারাবাহিক। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটু ভিন্ন স্বাদ নিয়ে তৈরী হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। আর এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নীলকে। উমার পাশাপাশি অভিনয় করছেন কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিলের চরিত্রে। একই চ্যানেলে দুটি সম্পূর্ণ পৃথক চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য।
একদিকে শ্যামার বয়স্ক স্বামী আর দুই ছেলে মেয়ের বাবার চরিত্রে তো আরেক দিকে ইয়াং জঅভিমন্যু রূপে। এই নতুন ধারাবাহিকের শুরু থেকেই নীলের অভিনয় আবারো এক আলাদা মাত্রা এনে দিয়েছে। একদিকে আছে পাগলামি অন্যদিকে কর্তব্য। সব মিশিয়েই দেখানো হয়েছে অভিমন্যুর চরিত্রটিকে। ইতিমধ্যে দর্শকদেরও বেশ পছন্দ হয়ে উঠেছে অল্প কয়েক দিনেই। আর কতটা পছন্দ হয়েছে তা প্রতি সপ্তাহে টিআরপি তালিকা বলে দিয়েছে। এক্কেবারে প্রথমেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক
দুর্গাপুজো শেষ, তবে শারদীয়ার আমেজ এখনও ভরপুর বজায় রয়েছে সকলে। পুজো শেষ হলেও এখনো ধারাবাহিকের সুবাদে ফের একবার পুজোর আমেজে ডুব দেবে বাঙালী মা কাকিমা। উমাতেও এখন দুর্গাপুজোর মরশুম চলছে। এরই মাঝে ছোট্ট ভুলের জন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা নীলকে। অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় এই টেলি তারকা। নীল-তৃণার রিল ভিডিও মানে সুপারহিট ইনস্টাগ্রামে।
শুধু কী তৃণা সুযোগ পেলেই শ্যুটিংয়ের ফাঁকে কো-স্টারদের নিয়ে সেটেই নানান মজার রিল ভিডিও তৈরি করেন সকলের প্রিয় অভিমন্যু। সোমবার জি বাংলার ইনস্টাগ্রামের দেওয়ালে টিম উমাকে পুজো স্পেশ্যাল গানে নাচতে দেখা গেল। কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানে জমিয়ে নাচলেন গল্পের তি প্রধান চরিত্র উমা,অভিমন্যু আর আলিয়া ওরফে শিঞ্জিনী, নীল ও শ্রীতমা। শ্যুটিং সেটে রাখা মা দুর্গার প্রতিমার সামনে জমিয়ে নাচল এই তিন কলাকুশলী। অনেকেই এদের নাচের প্রশংসা করলো।
তবে অনেকে ট্রোলড আর কটুক্তি করলেন। কিন্তু কেন? এই ভিডিয়োতে সবই ঠিক ছিল গণ্ডোগোল বাঁধে অন্য জায়গায়৷ এই ভিডিয়োতে শিঞ্জিনী ও শ্রীতমা খালি পায়ে নাচলেও স্নিকার্স পরেই মায়ের মূর্তির সামনে নাচতে দেখা গেল অভিনেতা নীলকে। আর এই বিষয়টা নজর এড়ায়নি একদল নীতি পুলিশদের। ব্যস এরপরেই নীতি বাক্য শুরু। কেউ কেউ সরাসরি কটাক্ষ করে বলেছেন- ‘বাহ বাহ মায়ের সামনে জুতো পরে নাচ, এটাই দেখা বাকি ছিল’। অনেকে আবার বলেছেন- ‘জুতোটা খুলে নাচলে ভালো হত, মা দুর্গার সামনে নাচলে তো জুতো পরা যায় না’। অবশ্য অভিনেতা এই ট্রোলের কোনো উত্তর দেননি। তবে এই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…