বলিউড

Susmita Sen: পাপারিজ্জদের ছবির পোজ দিতে গিয়ে ধপাস করে পড়ছিলেন সুস্মিতা! রইলো ভিডিও

২৭ বছর আগে সকলকে হারিয়ে তিনি হয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ সুন্দরী। হ্যাঁ আমি বঙ্গ তনয়া সুস্মিতা সেনের কথা বলছি। তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। জীবনেও অনেক বদল এসেছে। জীবনে নানান চড়াই উৎরাইয়ের মধ্যে যেতে হয়েছে। বেশ কয়েকবার প্রেমেও পড়েছেন আবার বিচ্ছেদও হয়েছে অভিনেত্রীর। প্রথাগত ছক ভেঙে নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন তিনি।

শুধুমাত্র গ্ল্যামার জগত নয়, অভিনয়ের জোরেও বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন এই বঙ্গ তনয়া। সলমন খান, শাহরুখ খানের মতো বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। মাঝে অভিনয় থেকে বিরতি নিলেও কিছুদিন আগে আবার ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করে ওয়েব দুনিয়ায় ডেবিউ করেছেন। ক্রাইম ড্রামার ওপর এই ওয়েব সিরিজ ‘আরিয়া’ আন্তর্জাতিত এমি অ্যাওয়ার্ডস ২০২১-এ মনোনয়ন পেয়েছে। সুস্মিতার ইনস্টাগ্রামে ছবির নমিনেশনের খবর অনুরাগীদের জানিয়েছেন তিনি। এই ওয়েবসিরিজ এত জনপ্রিয় হওয়ার দ্বিতীয় সিরিজে ও সুস্মিতা সেনকে দেখা যাবে।

২৬ বছর বয়সেই অবিবাহিত অবস্থায় প্রথম সন্তানের মা হয়েছেন। ২০০০ সালে প্রথমে দত্তক নিয়েছেন বড় মেয়ে রেনেকে। তারপর ২০১০ সালে দত্তক নেন ছোট মেয়ে আলিশাকে। দুই মেয়ের সিঙ্গেক মা তিনি। সব কিছুর মধ্যে আগলে রেখে বড় করেছেন দুই মেয়েকে। সেখানেও তিনি স্বতন্ত্র। তাঁর জীবনে ভালোবাসার মানুষের পরিবর্তন ঘটেছে। তবে জীবনের প্রথম ভালোবাসা বদলায়নি। একা হাতে দুই মেয়েকে নিজের হাতে মানুষ করে চলেছেন প্রাক্তন মিস ইউনিভার্স।

সম্প্রতি অভিনেত্রী এক জুয়েলারি শপে গিয়েছিলেন সুস্মিতা। পাপারাৎজিদের সামনে অভিনেত্রী ধরা পড়েন। এই দিন অভিনেত্রী ধূসর রঙের ছড়ানো গাউন পরিহিত। এই পোশাকের সঙ্গে সাম্যুঞ্জস্য রেখে লম্বা হিল পরেছেন তিনি। খোলা চুলে মোহময়ী লুকে ধরা দিয়েছেন তিনি।

এই দিন সাংবাদিকদের জন্য ছবির পোজ দিতে গিয়ে আচমকা পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যদিও পুরোপুরি পড়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নেন অভিনেত্রী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেত্রী যখন ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, ‘বাপ রে! এক্ষুণি পড়ে যেতাম।’ এরপরই অভিনেত্রীকে সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে নিজেকে সামলে নিয়ে পাপারাৎজিদের জন্য পোজ দেন। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।
 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026