সম্প্রতি বিয়ে হয়েছে অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমন্যুর। বিয়ের পর এই বছর প্রথম দুর্গাপূজো একসঙ্গে উপভোগ করলেন মানালি এবং অভিমন্যু। করোনা অতিমারীর কারণে মানালি ও অভিমন্যু পুজো মন্ডপে যাননি। তবে বাড়িতে আয়োজন করা হয় ছোটখাটো একটি অনুষ্ঠানের। দুই পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর হয়ে উঠেছিল।। পরিবারের সঙ্গে অভিমন্যু ও মানালি ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন। সেই ছবিগুলি মানালি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পরিবারের সঙ্গে বাড়ির বৌ মানালির ছবি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
নতুন বৌ মানালির বিয়ের পর শ্বশুঘরবাড়িতে এটাই ছিল প্রথম পুজো। সুতরাং তিনি নতুন বৌ-এর মতোই সেজেছিলেন। তাঁর পরনে ছিল লাল রঙের শাড়ি ও বেনারসী ব্লাউজ। তার সঙ্গে মানানসই করে মানালি পরেছিলেন হালকা সোনার গয়না। কিন্তু তিনি ভোলেননি এয়োস্ত্রীর চিরন্তন শাঁখা-পলা-নোয়া পরতে। তাঁর সিঁথিতে ছিল লাল সিঁদুর। মানালি নিজের খোঁপা সাজিয়েছিলেন সাদা ফুলের মালায়। কপালে ছিল লাল রঙের টিপ। অভিমন্যু পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি ও পাজামা। ঘরোয়া বৌ-এর সাজে মানালিকে অপূর্ব সুন্দরী লেগেছে।
অভিমন্যু ও মানালি গত দুই বছর ধরে সম্পর্কে ছিলেন। সম্প্রতি আনলক পর্বে তাঁরা দুজনে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া অনুষ্ঠান করলেও ইন্ডাস্ট্রির কেউ নিমন্ত্রিত ছিলেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…