নিউজ

আজ কোজাগরী লক্ষ্মীপুজো, ধনদেবীর আরাধনা করতে গিয়ে মধ্যবিত্তের মাথায় হাত

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে দুর্গোৎসব হয়ে গিয়েছে। আর আজ, শুক্রবার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করার পালা। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলেই তো সংসারের সমৃদ্ধি বাড়বে। তাই যে যার সাধ্য মতো ধনদেবীর আরাধনা করতে ব্যস্ত হয়ে উঠেছে। সন্ধে নামলে ঘরে ঘরে ‘এসো মা লক্ষী, বসো ঘরে’ বলে ধনদেবীর আরাধনা করবে রাজ্যবাসী। কিন্তু এবার মা লক্ষী ঘরে আনতে গিয়ে পকেটে বেশ খানিকটা টান পড়েছে মধ্যবিত্তের। কারণ, বাজার অগ্নিমূল্য।

করোনা পরিস্থিতির কারণে এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। শাক-সবজির দাম আকাশছোঁয়া। আর এরই মাঝে ধনদেবীর আরাধনা করতে আমজনতা যখন বাজারমুখী, তখন জিনিস কিনতে গিয়ে কার্যত হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে সকলকে। ফুল, ফল, শাক-সবজি থেকে শুরু করে সবকিছুর দামই চড়া। আপেলের কিলো প্রতি দাম ১০০ টাকা। নাশপাতি, বেদানার দামও একই। শসা, পেয়ারা ঘোরাফেরা করছে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। এমনকি একটি নারকেলের দাম ৪৫ থেকে ৫৫ টাকা পর্যন্ত উঠছে।

অন্যদিকে যদি শাক-সবজির দিকে তাকানো হয়, তাহলে সেখানেও একই হাল। ফুলমালার দাম তো যত সময় এগিয়ে আসছে ততই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কিন্তু তাও মা লক্ষ্মীর আরাধনায় এতটুকু ত্রুটি যাতে না হয়, সেজন্যই নিজেদের সঞ্চিত অর্থ হাত দিতে হচ্ছে মধ্যবিত্তদের। মা লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে যে লক্ষ্মী প্রতিমা কিনে আনতে হয়, সেই ঠাকুর এমনকি নবপত্রিকারও দাম আকাশছোঁয়া। তবুও সন্ধ্যেতে সব সমস্যা কাটানোর আকুতি নিয়ে, ঘরে ঘরে সমৃদ্ধি ফিরুক, এই প্রার্থণা নিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবে গোটা রাজ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026