টলিটাউনে যেদিন থেকে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee) এবং তাঁর স্বামী রোশন সিং (Roshan singh)-এর বিচ্ছেদের খবর সামনে এসেছে, সেদিন থেকেই রোশন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে কটাক্ষ করে পোস্টের বন্যা বইয়ে দিয়েছেন। নিজের মা শ্রাবন্তীর তরফ থেকে এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি (Abhimanyu chatterjee)। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পোস্ট করে অভিমন্যু লিখেছেন, বডি বিল্ডারদের মধ্যে এমন কয়েকজন মানুষ রয়েছেন যাঁদের মগজে কোনো বস্তু নেই, তাঁরা মানুষের সঙ্গে কথা বলতে বা ভালো ব্যবহার করতে শেখেননি। অভিমন্যুর এই পোস্ট নিয়ে নেটিজেনদের জল্পনা তুঙ্গে উঠেছে। কিন্তু এর মধ্যে অনেকেই অন্যায় দেখছেন না। তাঁদের মতে, ভার্চুয়াল যুদ্ধটা প্রথম শুরু করেছিলেন রোশন। শ্রাবন্তী এতদিন চুপচাপ সব কিছু সহ্য করলেও নিজের মায়ের অপমান কোনো সন্তানের পক্ষে অসহনীয়। তাই অভিমন্যু সেটাই করেছেন যা তাঁর করণীয় ছিল।
নতুন বছরে অভিমন্যু ঘোষণা করেছেন তাঁর ভালোবাসার কথা। সম্প্রতি অভিমন্যু ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মডেল দামিনী ঘোষ (Damini Ghosh)-এর সাথে। ছবিগুলি শেয়ার করে অভিমন্যু বলেন, তিন বছর হয়ে গেল, দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। পেশায় ফ্যাশন ফটোগ্রাফার অভিমন্যুর সঙ্গে মডেল দামিনীর সম্পর্কের রসায়ন সুন্দরভাবে ধরা পড়েছে।
কিন্তু অদ্ভুত ভাবে, অভিমন্যুকে নিয়ে ট্রোল করা শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যেখানে তাঁর মা শ্রাবন্তীর বিয়ে ভেঙে যাচ্ছে, সেই পরিস্থিতিতে অভিমন্যু কি করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন! কিন্তু অনেকে বলেছেন, অভিমন্যুর একটা নিজস্ব সত্ত্বা রয়েছে, স্বাধীন জীবন রয়েছে। সবসময় তাঁর জীবনের সঙ্গে তাঁর অতীতের ছায়া বা তাঁর মায়ের ব্যক্তিগত জীবনের ছায়া না মেশানোই ভালো। জীবনে এত উথালপাথাল সত্ত্বেও অভিমন্যু কিন্তু বিপথে চলে যাননি। বরং তিনি মন দিয়েছেন ফ্যাশন ফটোগ্রাফিতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের শোকেস দেখলে বোঝা যায়, তাঁর ফটোগ্রাফির শৈলী যথেষ্ট নিপুণ।
শ্রাবন্তী জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে দামিনীর সম্পর্কের কথা অনেকদিন ধরেই জানেন তিনি। শ্রাবন্তী মনে করেন, অভিমন্যুর যা বয়স, তাতে এটাই তাঁর স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত। অভিমন্যু নিজে বরাবর অভিমানী। তাই তিনি বলেছেন, যেসব মানুষের নোংরা মানসিকতা রয়েছে, তাঁরা সেভাবেই ভালোবাসাকে বিচার করবেন। প্রতিদিন এই ধরনের মন্তব্য শুনতে শুনতে তিনি এবং তাঁর মা এখন অভ্যস্ত হয়ে গেছেন।
অভিমন্যু তাঁর মা শ্রাবন্তীকে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর কাজেও সাহায্য করেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয় গত বছর 8 ই নভেম্বর। তার আগে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় ‘বড় খবর আসছে’ বলে পোস্ট করে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন ও মার্কেটিং শুরু করেছিলেন। সেই সময়ও তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনরা। জীবনের এত চড়াই-উতরাইতেও নিজের মা-কে ভালোবেসে তাঁর সঙ্গেই থেকেছেন অভিমন্যু। এখনও তিনি ও তাঁর মা শ্রাবন্তী বাইপাসের ধারে শ্রাবন্তীর ফ্ল্যাটে থাকেন। নেটিজেনরা যতই ট্রোল করুন, অভিমন্যু একদিন সংস্কারের চক্রব্যুহ ভেদ করে সবার মন জিতে নেবেন।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…