শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ শেষ হয়ে যাওয়ার পর আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। তাঁর এই পোস্ট ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।
দুই প্রাপ্তবয়স্ক মানুষের ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘চিরসখা’। এই ধারাবাহিকে কমলিনীর মেয়ে ‘মিঠি’র চরিত্রে অভিনয় করেছিলেন ঐশী ভট্টাচার্য। তাঁর স্বাভাবিক অভিনয় দর্শকদের মন জয় করেছিল খুব অল্প সময়েই। ধারাবাহিক শেষ হওয়ার পর সহ-অভিনেতাদের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে ঐশী লেখেন, ‘আমি লেখিকা নই, তাই যা অনুভব করছি তা হয়তো ঠিকভাবে বলতে পারব না। তবে জানতাম, এই দিনটা খুব কষ্টের হবে।’
নিজের পোস্টে স্মৃতির পাতায় ফিরে গেছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘প্রথমে অনেকের সঙ্গে কথা হত না, কিন্তু পরে সবাই বন্ধু হয়ে গিয়েছিলাম। কাজের জায়গার এই বন্ধুত্ব যে এত কষ্ট দেবে, বুঝিনি।’ আরও আবেগঘন হয়ে ঐশী জানান, ‘শেষ দিনটা যদি জানতাম, তাহলে হয়তো সবকিছু আরেকবার ছুঁয়ে দেখতাম। সাজানো জিনিসগুলো নিজের হাতে খুলে রাখতাম।’
এই ধারাবাহিকের বন্ধ হওয়া নিয়ে রয়েছে ভিন্ন প্রেক্ষাপট। সাধারণত টিআরপি কমলে ধারাবাহিক বন্ধ হয়, তবে ‘চিরসখা’র ক্ষেত্রে বিষয়টি আলাদা। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ম্যাজিক মোমেন্টস সংস্থাকে ব্যান করা হয়। তার জেরেই বন্ধ হয়ে যায় স্টার জলসার ‘চিরসখা’ সহ আরও একটি ধারাবাহিক।
অন্যদিকে জি বাংলার ‘কনে রাখা আলো’ ধারাবাহিক নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ইতিমধ্যে ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে বৈঠক হয়েছে। ভবিষ্যতে চিত্রনাট্যের দায়িত্ব বদল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…