নিউজ

অভিনন্দন রয়েছেন পাক বায়ুসেনার জাদুঘরে, স্যোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভারতীয়দের

অরূপ মাহাত: পাক যুদ্ধবিমানকে তাড়া করে সে দেশের মাটিতে ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে বন্দী করেছিল পাক সেনা। ভারতের অভিযোগ ছিল, সেই সময় পাক সেনার পক্ষ থেকে যুদ্ধবন্দীর মতো ব্যবহার করা হয়নি অভিনন্দনের সাথে। অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল ভারতীয় বায়ুসেনার এই উইং কমান্ডারের উপর।

শেষ পর্যন্ত আন্তর্জাতিক মহলে বিতর্কের মুখে অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয় পাক সেনা। এবার অভিনন্দনকে আবারও বিতর্কে জড়াল পাক সেনা। পাকিস্তানের বায়ুসেনার জাদুঘরে দাঁড়িয়ে রয়েছেন যুদ্ধবন্দী অভিনন্দন, পাশেই দাঁড়িয়ে পাক সেনার এক অফিসার। অভিনন্দনের ব্যবহার করা চায়ের কাপটিও রয়েছে পেছনের একটি তাকে। এই ছবি পোস্ট করে পাক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার লোধী লিখেছেন, ‘পাকিস্তানের বায়ুসেনার জাদুঘরে রয়েছেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন।

আরও পড়ুন : কাশ্মীরে ফের জঙ্গি ও সেনার সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত দুই জঙ্গি

ওর হাতে একটা চায়ের কাপ থাকলে ভালো লাগত।’ তবে একই সাথে তিনি এও মনে করিয়ে দেন যে রক্ত মাংসের অভিনন্দন নন, এটি আসলে ‘ম্যানিকুইন’। অভিনন্দনকে নিয়ে পাকিস্তানের এমন আচরণে স্বভাবতই ক্ষুব্ধ ভারত। স্যোশাল মিডিয়ায় পাকিস্তানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয়রা।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026