সম্প্রতি মুকেশ আম্বানির জিও তার গ্রাহকদের ফ্রি ভয়েস কলিং দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জিও এর গ্রাহকদের এখন অন্য নেটওয়ার্কে কল করতে হলে তাদের পছন্দের প্রিপেড প্ল্যান গুলির সাথে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত আইইউসি টপ আপ প্ল্যান রিচার্জ করতে হচ্ছে। এছাড়াও জিও এর প্রিপেড প্ল্যানগুলিতে এসেছে পরিবর্তন যার ফলে আগের তুলনায় গ্রাহকদের এই প্রিপেড প্ল্যানগুলি কিনতে আরো বেশি টাকা বহন করতে হচ্ছে। তবে এবারে গ্রাহকদের খুশি করার জন্য সস্তায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো জিও।
আগে জিও এর ১৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতায় পাওয়া যেতো ফ্রি ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টা করে এসএমএস এবং সাথে ১.৫ জিবি ডেটা। তবে অন্য নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং তুলে দেওয়ার পর গ্রাহকদের কিছুদিন আগে পর্যন্ত ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে তাদের পছন্দসই আইইউসি টপ আপ প্ল্যান রিচার্জ করতে হচ্ছিলো। তবে ক্রেতাদের জন্য এবার ১৪৯ টাকায় এলো বাম্পার অফার।
আরও পড়ুন : আগামি ৩০ শে নভেম্বর থেকে LIC এর ঠিক কত গুলো পলিসি বন্ধ হতে যাচ্ছে দেখেনিন?
এবার থেকে ১৪৯ টাকার সাথে আলাদা ভাবে প্রিপেড প্ল্যান রিচার্জ না করলেও চলবে ক্রেতাদের।এখন থেকে ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানে থাকছে জিও থেকে জিও নেটওয়ার্কে ফ্রি কল।এছাড়া অন্য নেটওয়ার্কে ৩০০ মিনিট পর্যন্ত কল করার সুযোগ দেওয়া হচ্ছে এই প্ল্যানে। এছাড়া সাথে রয়েছে দিনে ১.৫ জিবি করে ডেটা এবং ১০০ টা এসএমএস ব্যবহারের সুযোগ। এই প্ল্যান ২৪ দিনের জন্য বৈধ থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…