সোশ্যাল মিডিয়ায় বরাবর ট্রোল হন জুনিয়র বচ্চন। স্ত্রী ও বাবার রোজগারের সঙ্গে তুলনা করা হয় অভিষেকের। কখনো ‘বচ্চন’ পদবী নিয়ে কটাক্ষ করা হয় তো কখনো স্ত্রীর মুভি ও রোজগারের সঙ্গে তুলনা করা হয়। প্রতিবারই অভিষেক উত্তর দিয়েছেন। এবারেও একই ঘটনা ঘটলো অভিষেকের সঙ্গে। আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন বিগ-বি পুত্র অভিষেক। সম্প্রতি এক গ্রামের ব্যক্তি একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি বলেছেন যে অভিষেক বচ্চনের চেয়েও তিনি অনেক বেশি সুদর্শন এবং অভিষেকের পদবী যদি ‘বচ্চন’ না হত, তাহলে তিনি বর্তমানে কোন জায়গায় থাকতেন বলেও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির মন্তব্যের কটাক্ষের পর তাঁকে পালটা উত্তর দেন জুনিয়র বচ্চন।
জুনিয়র বচ্চন একটুও রাগ করেননি, উল্টে জোড়হাতে মন্তব্য করেছেন, “হা হা হা!সত্যিই মজার’। তার পরেই শ্লেষ, ‘মানতেই হবে, এই হেয়ার স্টাইলেও আপনার থেকে ঢের সুন্দর আমি!” এখানেই থামেননি জুনিয়র বচ্চন। নিজেও একটি ছোট্ট তামাশা করেছেন “ওহ কুনাল!………”
এর আগেও অনেকবার অমিতাভ বচ্চনের নাম নিয়ে কটাক্ষ করা হয় তাঁকে, কিন্তু কোন কিছুতেই ভ্রুক্ষেপ নেই তাঁর, প্রতিবার সপাটে উত্তর দিয়েছেন। সম্প্রতি অভিষেককে দেখা যাবে অনুরাগ বসুর আগামী ডার্ক কমেডি ছবি ‘লুডো’তে। এছাড়াও ‘দ্য বিগ বুল’ ছবিতে মুখ্য ভুমিকায় থাকবেন অভিষেক বচ্চন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…