নিউজ

উপনির্বাচনেও মোদিরাজ্যে গেরুয়া ঝড় অব্যাহত

গান্ধীনগর: একদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, তখন মধ্যপ্রদেশ, কর্নাটক এবং গুজরাটে উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। বিহারের চূড়ান্ত ফল ঘোষণা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। কিন্তু শেষ খবর পর্যন্ত গুজরাটের আটটি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে বিজেপি। মোদি রাজ্যে কার্যত কংগ্রেসের ঝুলি শূন্য।

মোদিরাজ্যে গেরুয়া ঝড় একইভাবে অব্যাহত। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বিজেপি। সেখানে কংগ্রেসের ঝুলি নিশ্চিহ্ন হয়ে উঠতে আর বেশি দেরি নেই। একটিও আসনে জয়লাভ করতে পারেনি রাহুল গান্ধীর দল। গত ৩ নভেম্বর গুজরাটের আটটি আসনে উপনির্বাচন হয়েছিল। এ বছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পি জাদেজা। তিনি ৩৬,৭৭৮ ভোটে কংগ্রেস প্রার্থী শান্তিলাল সেঙ্ঘানিকে হারিয়ে দিয়েছেন।

আজ ভোটের ফল ঘোষণা হওয়া কিছুক্ষণের মধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ‘পুরোসভা এবং ২০২২-এর বিধানসভা নির্বাচনের আগে গুজরাটে এটা শুধুই একটা ট্রেলার। সারা দেশে বিজেপির জয়জয়কার। সেটাই এই ফলের প্রমাণ।’ ভোট গণনায় বিজেপির জয় প্রায় নিশ্চিত হতেই জেলায় জেলায় বিজেপির অফিসগুলোয় উচ্ছ্বাস শুরু হয়ে যায়। সব মিলিয়ে বিহারে এখনও চূড়ান্ত ফল ঘোষণা না হলেও গুজরাটে গেরুয়া ঝড় উঠেছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026