রাজ্য

তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা? বিজেপি কে কটাক্ষ অভিষেকের

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর এর জনসভা থেকে অমিত শাহ (Amit Shah) কে তুমুল আক্রমণ করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বৃহস্পতিবার ঠাকুরনগর হাই স্কুল এর ময়দান থেকে তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, নাগরিকত্ব প্রশ্নে বিজেপি মিথ্যাচার করছে। অভিষেকের এদিন বললেন, মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য বোর্ড তৈরি করে দিয়েছে। তাদেরকে সম্মান দিয়েছে, পাট্টা দিয়েছেন, সমস্ত উদ্বাস্তু কলোনির স্বীকৃতি দিয়েছেন। আর তারপর তিনি ভোট চাইতে আসছেন। অন্যদিকে বিজেপি বলছে প্রথমে ভোট দাও আর তারপরে নাগরিকত্ব পাবে।

পাশাপাশি তিনি সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “আপনাদের পরিচয় পত্র আছে। আপনারা ভোট দিয়েছেন। তাহলে আপনারা কি নাগরিক নন? আর আপনারা যদি অবৈধ হয় তাহলে নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ।” এছাড়াও তৃণমূলের জয় বাংলা স্লোগান কে বাংলাদেশি বলে বিজেপি কটাক্ষ করে ছিল বেশ কিছুদিন ধরে। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বললেন, “জয়বাংলা বাংলাদেশি, তাহলে সোনার বাংলা কি? সোনার বাংলা বাংলাদেশী নয়? তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেকটার ঢিলা?”

পাশাপাশি এদিন অভিষেক বললেন, “সিবিআইয়ের ভয় দেখিয়ে রোখা যাবে না আমাকে। বিজেপি নেতাদের জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ স্লোগান দিয়ে ছাড়বো আমি।” এছাড়া অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২০১৯ এর নির্বাচনের আগে বলেছিল ঘুসপেটিয়া নিকালেঙ্গে। বার করেছে। উল্টোদিকে অরুণাচল প্রদেশ এবং লাদাখে চিন ঢুকে বসে আছে। ক্ষমতা থাকলে অরুণাচল প্রদেশ থেকে ঘুসপেটিয়া নিকালো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026