আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য ফের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ “লক্ষ্য সোনার বাংলা” কর্মসূচি প্রচার ও উদ্বোধনের জন্য কলকাতায় পা রেখেছেন। তিনি বাংলার জনতাকে একটি সাজেশন বক্সে বিজেপিকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। এই কোটি কোটি পরামর্শ দিয়ে তৈরি হবে বিজেপির নির্বাচনী ইস্তেহার।
আজ উদ্বোধন করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “কাটমানি ও তোলাবাজি থেকে বাংলাকে রক্ষা করতে হবে। কয়লা পাচার বন্ধ করতে হবে বাংলায়। বিজেপি বাংলায় শাসন এলে কাটমানি নেওয়া বন্ধ করে তারা বাংলার উন্নয়ন করবে। এর সাথেই তিনি স্লোগান দিয়েছেন, “নো কাটমানি, দুর্নীতিমুক্ত ও বিকাশযুক্ত বাংলা গড়ে উঠবে।”
এবারে নির্বাচনের আগে একেবারে এলইডি রথ নিয়ে মাঠে নামছে বিজেপি। এই রথ রাজ্যের ২৯৪টি আসনে ঘুরবে এবং এই রথের মাধ্যমে মানুষ তাদের অভিযোগ জানতে পারবেন। এছাড়াও তারা জানাতে পারবেন তাদের সাজেশন। এর জন্য রাখা হবে একটি সাজেশন বক্স। বৃহস্পতিবার হেস্টিংস এর সভা থেকে লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির সূচনা করে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। এছাড়াও এদিন তিনি একটি লক্ষ্য সোনার বাংলা নামক পুস্তিকা প্রকাশ করেন। এছাড়াও জানা গিয়েছে রাজ্যজুড়ে ১০০ টি কেন্দ্রে ৩০ হাজার সাজেশন বক্স বসানো হবে। এছাড়াও নাগরিকরা ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ দিতে পারবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…