নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। একের পর এক তৃণমূল বড় মাপের নেতার এই দুর্নীতির সাথে যুক্ত হওয়ার খবর সামনে আসছে দৈনন্দিন। এবার এই মামলায় জড়িয়ে গিয়েছেন তৃণমূলের যুবনেতা তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও এই মামলায় গভীরতায় যাওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তরফ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ১১:৩০ সময় সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত সপ্তাহেই নোটিশ দিয়ে এই কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে উল্টে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ব্যস্ত আছি’।
গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন নব জোয়ার যাত্রা। আরি যাত্রার চলাকালীন ইডিকে চিঠি দিয়ে যুবনেতা জানিয়ে দিয়েছিলেন যে তিনি সমন পেলেও এখনই নবজোয়ার ছেড়ে আসতে পারবেন না। আর তার পরিপ্রেক্ষিতেই আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখেছেন, “দলীয় কর্মসূচিতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি এবং আগামী দিনেও করব। কিন্তু এই মুহূর্তে দলীয় কর্মসূচি ছেড়ে যাওয়া সম্ভব নয়।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে এই চিঠি পাঠিয়েছেন। চিঠির সাথে আদালতের রায়ের কাগজ জুড়ে দিয়েছেন এই যুবনেতা। পাশাপাশি তিনি তার মিছিলের মাঝখানে জনতার কাছে প্রশ্ন তুলেছেন যে বারবার ডাকলেই কেন তাকে যেতে হবে? এমনকি সেই সাথে কেন্দ্রীয় এজেন্সির সাথে বিজেপির যোগ নিয়ে বড় প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন যে তিনি এতদিন তদন্তের কাজে সাহায্য করেছেন এবং ভবিষ্যতেও করবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…