খেলা

Sourav Ganguly: ‘T20 বিশ্বকাপ জেতার চেয়েও IPL-এ চ্যাম্পিয়ন হওয়া কঠিন!’ যুক্তি দিয়ে বোঝালেন সৌরভ গাঙ্গুলী

২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে আসেনি কোন আইসিসি ট্রফি। অথচ এর মধ্যে একদিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট বিশ্বকাপের মতো ৮টি মেগা আসর খেলে ফেলেছে বিরাট কোহলিরা। জাতীয় দলের অধিনায়কত্ব পাল্টেছে বারবার। তবুও কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মন্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেছে এখনো সপ্তাহ পার হয়নি। অথচ ব্যর্থ রোহিতের গুনোগান করতে মোটেও ভোলেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার চেয়ে IPL চ্যাম্পিয়ন হওয়া যথেষ্ট কঠিন। তার এমন কথার পেছনে অবশ্য যুক্তিও দিয়েছেন মহারাজ।

এদিন সংবাদমাধ্যমের আলোচনায় তিনি বলেন,’নিঃসন্দেহে t20 বিশ্বকাপ জেতার চেয়ে আইপিএল শিরোপা জয় করা কষ্টসাধ্য ব্যাপার। কারণ আপনি ৪-৫টি ম্যাচ খেলেই t20 বিশ্বকাপ জিততে পারেন। অন্যদিকে, আইপিএলের শিরোপা জিততে হলে আপনাকে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলতে হবে। রোহিত শর্মা তার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। ফলে রোহিতের উপর আমার এখনও পুরো আস্থা রয়েছে।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রধানের এমন মন্তব্যের পর তাকে নিয়ে সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিভাবে বিশ্বকাপের চেয়ে আইপিএল শিরোপা সৌরভ গাঙ্গুলীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা কার্যত ভেবে পাচ্ছেন না তারা। উল্লেখ্য, টেস্ট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক ভাবে পরাজিত হওয়ার পর চলতি বছরের শেষ লগ্নে রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026