রাজ্য

“মোদি শাহ ২ মিনিট বাংলায় বক্তৃতা দিয়ে দেখাক”, খোলা চ্যালেঞ্জ অভিষেকের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছে। তারই মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে ক্রমশ বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি একটি জনসভায় উপস্থিত থেকে মোদি শাহের বিরুদ্ধে গলায় সুর তুললেন। তিনি তাদেরকে কটাক্ষ করে বলেছেন, “ওরা বাংলা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু আমি ওদের চ্যালেঞ্জ জানাচ্ছি যে ওরা বাংলায় ২ মিনিট ভাষণ দিয়ে দেখাক।” সেই সাথে তিনি বিজেপি নেতাদের আহ্বান করেছেন যে বাংলার উন্নতি প্রসঙ্গে তারা যেন বিতর্ক সভায় অংশগ্রহণ করে।

আসলে তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি আজ শুক্রবার ঝাড়গ্রামের নয়াগ্রামে একটি জনসভায় উপস্থিত ছিলেন। তিনি এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “বাংলায় প্রায় প্রতিদিন কেন্দ্রীয় নেতারা বৈঠক করতে আসছেন। দিল্লি ডেলি প্যাসেঞ্জার ই করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়রা সভা করতে আসছেন। আমি ওদেরকে চ্যালেঞ্জ করছি যে ওরা মঞ্চে দাঁড়িয়ে ২ মিনিট বাংলায় বক্তৃতা দিক। পাল্টা আমি এক ঘন্টা হিন্দিতে বক্তৃতা দেবো। আমাকে দেশে যে প্রান্তে নিয়ে যাবেন সেটা অসম হোক কি দিল্লি, আমি হিন্দিতে ভাষণ দিতে পারবো কোন কাগজ ছাড়া। কিন্তু বিজেপির তাবড় নেতাকে কাগজ ছাড়া বাংলাতে বক্তৃতা দিয়ে দেখাক।”

এছাড়া ওই দিন তিনি বিজেপির সোনার বাংলা গড়ার লক্ষ্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “বিজেপি বাংলা সংস্কৃতি বোঝেনা বা ঐতিহ্যকে বোঝেনা। তাই ওদের রবীন্দ্রনাথের কবিতা বলতে গিয়ে পিন্ডি চটকে যায়। কবিগুরু আমাদের মাঝে যদি থাকেন তাহলে তিনি লজ্জায় মাথা লোকাতে পারতেন না।”

এছাড়াও এদিন জনসভা থেকে অভিষেক ব্যানার্জি তৃণমূল-বিজেপি উন্নয়নের খতিয়ান সম্বন্ধে বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “গত 10 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন করেছে তা দেশের অন্য কোন রাজ্যে হয়নি। একই সঙ্গে ডায়মন্ড হারবার এর বিধায়ক গেরুয়া শিবির কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, লড়াই হবে তথ্য ও পরিসংখ্যান ভিত্তিতে। কোন চ্যানেলে কে বসবে কে আসবে ওরা ঠিক করুক। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, অন্যদিকে আমি একা থাকবো। ১০ গোল দেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026