বলিউড

মা হতে চান প্রিয়াঙ্কা চোপড়া, মুখ খুললেন ‘দেশি গার্ল’

প্রিয়াঙ্কা চোপড়া (priyanka Chopra) সেই কতিপয় বলিউড তারকাদের মধ্যে গণ্য যাঁর ব্যাপ্তি বিস্তৃত। 2020 সালের লকডাউনও তাঁকে থামাতে পারেনি। লকডাউনের অলস সময়কেও ব্যবহার করে প্রিয়াঙ্কা লিখেছেন নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’। সেখানে প্রিয়াঙ্কা তুলে ধরেছেন তাঁর লড়াই, বলিউডে তাঁর বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা। আপাতত নিক জোনাস (Nick jonas)-কে বিয়ে করে তিনি নিউ ইয়র্কে সেটলড। করোনা অতিমারীর কারণে এই মুহূর্তে ভারতে আসছেন না প্রিয়াঙ্কা।

লকডাউনের পর ‘দি হোয়াইট টাইগার’ নামে একটি ফিল্মে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন প্রিয়াঙ্কা। ‘দি হোয়াইট টাইগার’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সম্প্রতি প্রিয়াঙ্কা এসেছিলেন বিশ্ববিখ‍্যাত সঞ্চালিকা অপ্রা উইনফ্রে (oprah winfrey)-র টক শো ‘সুপার সোল’-এ। সেখানে এসে অপ্রার প্রশ্নবাণের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা। এমনকি বিয়ে ও মাতৃত্ব নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আগামী 24 শে মার্চ ডিসকভারি প্লাস ইন্ডিয়া চ্যানেলে সম্প্রচারিত হবে ‘সুপার সোল’-এর প্রথম পর্ব।

অপ্রা উইনফ্রে শুধুমাত্র একজন সঞ্চালিকা নন। তিনি শতাব্দীর সবচেয়ে ধনী কৃষ্ণাঙ্গী হিউম্যানিস্ট। 2013 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (barrack obama) তাঁকে রাষ্ট্রপতি পদক প্রদান করেন। একই বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট হন অপ্রা। খুড়তুতো ভাইদের হাতে মাত্র নয় বছর বয়স থেকে ধর্ষিতা অপ্রা চৌদ্দ বছর বয়সে একটি অপুষ্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। জন্মের দিনকয়েক পরে মারা যায় সন্তানটি। স্থানীয় রেডিও চ্যানেলের সঞ্চালিকা থেকে অপরিসীম উচ্চতায় ওঠা অপ্রা মার্কিন মহিলাদের অনুপ্রেরণা বলে অনেকে মনে করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026