রাজ্য

“দিলীপ ঘোষ গুণ্ডা, শাহ বহিরাগত, নাম নিয়ে বলছি, মামলা করে দেখান”, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ডায়মন্ড হারবার থেকে দুইবার জিতে সাংসদ হয়েছেন তিনি। সেই মাটিতেই দাড়য়ে একুশের বিধানসভা নির্বাচন জয় করার বার্তা দিলেন তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী শিবিরের দিকে একের পর বাক্যবাণ ছুঁড়তে দেখা গেল তাকে। দেখে বোঝা গেল যে ‘ভাইপো’ ডাকে অনেকটাই রুষ্ট হয়েছেন তিনি। রবিবার সাতগাছিয়া জনসভায় তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। প্রধানমন্ত্রী, দিলীপ ঘোষ, অমিত শাহ কাউকেই ছাড়েননি এইদিন তৃণমূলের এই নেতা। আক্রমণের তীর ছিল সবার দিকেই।

এইদিন সাংসদ বলেন,” ডায়মন্ড হারবার থেকেই জিতেছি আমি। তাই আগামীর লড়াই টা আপনাদের আশীর্বাদের সাথে শুরু করতে চাই। এইখানেই তবে শুরু হক একুশের লড়াই। ২০১৯ সালে বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল নরেন্দ্র মোদীকে সামনে রেখে। একটাও তারা পূরণ করতে পারেনি। এখানে এসে মোদী বলেছিলেন, ‘ভাইপো’ নিয়ে। সবাই নাম নিতে ভয় পায়। কেউ নাম নিয়ে বলতে পারেনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কেউ কথা বলতে পারেন না। নাম নিয় কথা বলার বুকের পাটা নেই কারুর, প্রধানমন্ত্রীর ও নেই।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে সালে ডায়মন্ড হারবার এলাকায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে এসে তিনি আক্রমণ করেছিলেন এলাকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নাম নেননি তিনি। কটাক্ষ করেছিলেন নাম না নিয়েই। সেই বিষয়কে টেনে এই দিন বাক্যবাণ ছোঁড়েন অভিষেক। তিনি বলেন,” বুকে ক্ষমতা থাকলে নাম নিয়ে কথা বলুন। বাংলার ছেলে আমি। টানতে টানতে হাইকোর্টে নিয়ে আসবো। নিয়ে আসতে না পারলে এক বাপের ব্যাটা নই। এই কথাই মনে করিয়ে দিলাম।”

এইদিন তিনি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আগের ছায়াসঙ্গী মুকুল রায়কেও। এইদিন অভিষেক বলেন,”মুকুল রায় বলেছিলেন বিশ্ব বাংলার মাথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। হাইকোর্টে পরাজিত হয়েছেন তিনি। আমি কিন্তু সকলের নাম ধরেই বলছি। দিলীপ ঘোষ মাফিয়া গুণ্ডা, বিজয়বর্গীয় বহিরাগত। শাহ বহিরাগত, ক্ষমতা থাকলে মামলা করে দেখান আমার বিরুদ্ধে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026