পলিটিক্স

তোলাবাজ তো তুমি, শুভেন্দু কে কটাক্ষ করে তোপ অভিষেকের

এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই অভিষেকের বিরুদ্ধে তোলাবাজ ভাইপো তকমা লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। এবারে সেই তকমা সম্পূর্ণরূপে ধুয়ে মুছে ফেলতে চাইলেন অভিষেক। গরু পাচার, কয়লা পাচারসহ সমস্ত অভিযোগের জবাব দিলেন এদিন সভা মঞ্চ থেকে।

ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যদি সাহস থাকে তাহলে আমার নাম নিয়ে বলুন। আমিতো সোজাসুজি নাম নিয়ে বলেছি, দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। তাহলে তোলাবাজ ভাইপো বলছেন কাকে? এতদিন বেরিয়ে নাম নিয়ে তো বলতে পারলেন। এবার আপনি বলুন আসল তোলাবাজ কে, কে নারদা আর সারদার টাকা নিয়েছে।

কাঁথির সভা থেকে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো বলে অভিষেককে আক্রমণ করেছিলেন নাম না করে। এবার সেই আক্রমণের উত্তর দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক। এছাড়াও তিনি বললেন, অমিত শাহ তো আপনার দাদা, তাহলে সেই হিসাবমতে ভাইপো কে দাঁড়াচ্ছে?

শুধুমাত্র এই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া নয়, ডায়মন্ড হারবারের সভা থেকে তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন বিজেপির বিরুদ্ধে। অভিষেকে দিন গরু পাচার নিয়ে কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে। অভিষেক বললেন, গরু পাচার কোথা দিয়ে হয়? সীমান্ত দিয়ে। সীমান্ত রক্ষা করার দায়িত্ব কাদের হাতে থাকে? বিএসএফ। আর এই বিএসএফের ওপরে কে বসে থাকেন ক্ষমতায়? কেন্দ্রীয় সরকার। স্পষ্টভাবে বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে তোলাবাজ কে দাঁড়ালো? বিজেপির বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

এরপর ভোটের আগে তোলাবাজ ভাইপো তকমা নিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন তিনি। তবে এদিন সভা থেকে মনে হয়েছে, তোলাবাজ ভাইপো তকমা শুনে তিনি নিদারুণ কষ্টে ভুগছেন। এই কারণেই তিনি বিজেপির বিরুদ্ধে বারবার এই মন্তব্য আওড়ে যাচ্ছেন বলে মতামত রাজনৈতিক মহলের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026