নিউজ

“চোরেরা দল ছেড়েছে বাঁচা গিয়েছে”, নাগরাকাটার সভায় দলত্যাগীদের উদ্দেশ্যে মন্তব্য অভিষেকের

গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার মাঝেই মাল এবং নাগরাকাটা বিধানসভার সাথে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শাসক শিবিরের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা। নাগরাকাটা ইউরোপিয়ান ক্লাব ময়দানে সভার মঞ্চে নিজের মন্তব্য ইতিমধ্যে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার তথা আজ এই সভা শুরু করার আগে তৃণমূল জেলার নেতারা এসেছিলেন মাঠ পরিদর্শন করতে। প্রশাসনিক কর্তারাও খতিয়ে দেখে গেছেন অভিষেকের ইউরোপিয়ান ক্লাব ময়দান। সেই ক্লাব থেকে তিনি বলেন,”বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে হবে। এক দিকে বলছে আত্মনির্ভর ভারত আর অন্য দিকে রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখছে।” এর পরেই তাকে দেখা গিয়েছে বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ করতে। এইদিন সাংসদ তার সভায় আরও বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন। দিলীপ ঘোষের বাড়ির লোকও নিয়ে গিয়েছে সেই কার্ড।”

এইদিন এখানেই থামেননি ডায়মন্ড হারবারের সাংসদ। তার বক্তব্য,”তেলের দাম বেড়েই চলেছে। উন্নয়নের নামে কেবল দেশকে লুটে চলেছে বিজেপি।” তীব্র কটাক্ষের সাথে অভিষেক বলেন,”বাংলা থেকে ৫ লক্ষ ২৫হাজার টাকা নিয়ে গিয়েছে। সেই টাকা দিয়েই কেনা হয়েছে এমএলএ দের।” কটাক্ষ করার পরও থামতে দেখা যায়নি তৃণমূলের যুব সভাপতিকে। গেরুয়া শিবিরকে তীব্র আক্রমনের সাথে তিনি বলেন,”মহিলাদের যারা অপমান করে, তাদের বাংলা চায়না। নাগরাকাটায় এসে গর্জন শুনে যাও বিজেপি। আমাকে ধমকে কোনও লাভ নেই।”

“দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন মুখ্যমন্ত্রী।” এমনটাও এইদিন শোনা গিয়েছে শাসক শিবিরের সাংসদের মুখে। এইদিন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,”আপনারা কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026