পলিটিক্স

ভোটের আগে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার, তৃণমূলকে সমর্থন এর পুরস্কার নয় তো?

বিধানসভা ভোটের আগে তৃণমূলকে সমর্থন করার জন্য পুরস্কার পেলেন বিমল গুরুং (Bimal Gurung)। এবারে ৩টি জেলায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে ৭০টি মামলা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে ইউপিএ এবং খুনের অভিযোগে মামলা রয়েছে সেই মামলা কিন্তু প্রত্যাহার করা হচ্ছে না। যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে সিপিএম এবং বিজেপি। মন্ত্রী গৌতম দেব এই নিয়ে মন্ত্রী গৌতম দেব (Goutam Deb)এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি।

২০১৭ সালে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে অশান্তি শুরু করেন বিমল গুরুং। তখন তাদের বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি নষ্ট, হিংসা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ইউ পি এ ধারা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এর মধ্যে শামিল ছিল। গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য ৩ বছরের বেশি সময় ধরে আত্মগোপন করেছিলেন বিমল গুরুং। সম্প্রতি বিমল গুরুংয়ের সন্ধানে তল্লাশি চালানোর জন্য দার্জিলিঙে গুলিবিদ্ধ হয়েছিলেন এসআই অমিতাভ মালিক।

তারপরে গত অক্টোবর মাসে আচমকাই আত্মপ্রকাশ করলেন বিমল গুরুং। সল্টলেকে গোর্খা ভবনের সামনে তাকে প্রথমবার দেখা গেল। তারপরে সাংবাদিকদের কোন পশ্নের উত্তর না দিয়ে তিনি গাড়ি ঘুরিয়ে কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন। তৃণমূলকে সমর্থন করার কথা তিনি ঘোষণা করলেন। এবং তারপরেই তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার ঘটনা ঘটলো। প্রসঙ্গত, ইতিমধ্যেই পাহাড়ের বিভিন্ন প্রান্তে বিমল গুরুং তৃণমূলের সমর্থনে জনসভা করতে শুরু করেছেন। তাই রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে সমর্থন এর পুরস্কার পেলেন বিমল গুরুং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026