বিনোদন

Abir Chatterjee’s Wife: বাঙালির হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী কে চেনেন? জানুন তার পরিচয়

পর্দায় আবীর চট্টোপাধ্যায়ের উপস্থিতি মানেই বর্তমানের বঙ্গ নারীদের চোখ আটকে যাওয়া। তিনি বর্তমান প্রজন্মের ক্রাশ। পরিচালক অমিত দত্তের সূত্র ধরেই ‘রবিবারের বিকেলবেলা’য় ২০০৬’তে প্রথম অভিনয় করেন আবির। সেই থেকেই তার অভিনয় জীবনের পথচলার শুরু। এরপর ২০০৯’তে ‘ক্রস কানেকশন’ ছবির হাত ধরে টলিউডে দেখা দেন এক সুদর্শন আকর্ষণীয় নায়ক। যাকে দেখে কুপোকাত হয়েছিল অনেকেই। তবে অবশ্য তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি টলিউডের অন্যতম সফল অভিনেতা। তবে আজ আমরা নায়ককে নিয়ে নয় তার স্ত্রীকে নিয়ে জানবো। উঁকি দেবো তার অন্দরমহলে।

বং ক্রাশ আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম নন্দিনী চট্টোপাধ্যায়। এমবিএ করার সময়ই আলাপ হয়েছিল তাদের। সেইসময় থেকেই প্রেম। পরে ২০০৭ সালে একে অপরের সাথে গাঁটছাড়া বাঁধেন তারা। তাদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়। আবির চ্যাটার্জীর স্ত্রী খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। লাইমলাইট থেকে দূরে থেকেও দীর্ঘদিন সংসার করা যায় তা মান করেছেন নন্দিনী। তবে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা মেলে এই জুটির। বিচ্ছেদের মরসুমে তাদের সম্পর্কের গভীরতা যে দিনে দিনে আরও বাড়ছে তা বলাই বাহুল্য। নিজের অবসর পরিবারের সাথেই কাটাতে পছন্দ করেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অভিনেতা একবার জানিয়েছিলেন, তিনি মাঝে মাঝে তার স্ত্রীয়ের সাথে ঝগড়া করেন সম্পর্কটাকে সেলিব্রেট করার জন্য। তবে সেই ঝগড়ার রেস তাদের মধ্যে বেশিক্ষণ থাকে না বলেই জানিয়েছিলেন তিনি।

অভিনেতা জানিয়েছিলেন নিজেদের সম্পর্কের ক্ষেত্রে তিনি টেলিপ্যাথি ভীষণভাবে বিশ্বাস করেন। তারকা হিসেবে মিডিয়াতে প্রায়ই নানা গুজব রটে। তবে সেইসব ক্ষেত্রে অভিনেতা নিজের স্ত্রীর সাথে আলোচনা করে নেন। অভিনেতা কথায়, যেকোনো গুজব কিংবা গসিপের ক্ষেত্রে তার স্ত্রী নন্দিনীর একটা আলাদা টেক থাকে যেটা নাকি ভীষণই অন্যরকম হয়। তারা দুজনেই যে নিজেদের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে লায়াল, তা তাদের হাবভাবেই স্পষ্ট।

বং ক্রাশ আবির চট্টোপাধ্যায় ডার্ক চকলেট ও আঁচার খেতে ভীষণভাবে পছন্দ করেন। তাই বাড়ির যেকোন অনুষ্ঠানে কিংবা তার জন্মদিনে এই দুটো জিনিস অবশ্যই ভাবে থাকে। তার জন্মদিনে চকলেট কেক থাকেই। বলাই বাহুল্য, কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে চুটিয়ে সংসার করছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও যোগ দিয়েছেন তিনি। জি বাংলার অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো সারেগামাপা’তে সুদর্শন সঞ্চালক হিসেবে দেখা মিলেছিল তার।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026