বিনোদন

Devlina Kumar: কবে বাচ্চা নেবেন? জবাবে কী বললেন উত্তম কুমারের নাতবৌ দেবলীনা

দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন টলিউডের মিষ্টি দম্পতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেভলিনা কুমার। উত্তম কুমারের নাতবৌ হবার সুবাদে দেবলিনা সকলের একটি আগ্রহের বিষয়। যদিও প্রেম হোক বা বিয়ে কোন কিছু নিয়েই কোনদিন কোন লুকোছাপা করতে চাননি গৌরব এবং দেবলিনা। প্রায় তিন বছরের প্রেম সম্পর্কে আবদ্ধ থাকার পর ২০২০ সালে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব এবং দেবলিনা। যদিও, গৌরবের জন্য এই বিবাহের সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না কারণ তিনি একটি ভাঙ্গা সম্পর্ক থেকে বেরিয়ে আসছিলেন।

তবে দেবলিনার উপর ভরসা রেখে নতুন করে প্রেম জীবনে পা দিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। যদিও এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। তবে এবারের সম্পর্কটা অনেকাংশেই আলাদা। কিন্তু বিয়ের পর থেকেই মেয়েদের একটা প্রশ্নের মুখে সব সময় পড়তে হয়, বাচ্চা কবে নেবে সেই বিষয়ে। সন্তান নিয়ে পরিকল্পনা এবং আরো অনেক কিছু নিয়েই বারংবার প্রশ্নের সম্মুখীন হতে হয় মেয়েদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মেয়েদের।

এবারে সকলকে এই বহুচর্চিত প্রশ্নের জবাবটা সরাসরি দিয়ে দিলেন দেবলিনা কুমার। তিনি জানিয়ে দিলেন কবে তিনি বাচ্চা গ্রহণ করবেন। ফেসবুকে একটি ১০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে তিনি এই প্রশ্নের জবাবটা দিয়েই দিলেন অবশেষে। এ ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কের মধ্যে একটি ক্যাজুয়াল পোশাকে সী-স এর উপর বসে আছেন অভিনেত্রী দেবলীনা কুমার। এই ভিডিওতে পিছন দিকে একটি কথা চলছে এবং তার সাথে ডাবিং করছেন অভিনেত্রী।

‘কবে মা হচ্ছ এই কথাটাই সবাই আমাকে জিজ্ঞাসা করছে, আমি কবে মা হব? আমি কবে বাচ্চা নেবো? আমি তো নিজেই বাচ্চা!’ আর এই বলেই হাসতে হাসতে আকাশের দিকে পা ছুঁড়ে দিলেন দেবলীনা। এই ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ হ্যাঁ এটাই আমি।’ বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026