ভাইরাল & ভিডিও

Viral: বাঘের পেটে কুকুর! কাছে যেতেই ঘাড়ে কামড় বসালো পূর্ণবয়স্ক বাঘ, রইলো ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার প্রতিদিন সাক্ষী হই যা হয়ত সচরাচর আমরা আমাদের আশেপাশে ঘটতে দেখি না। প্রতিদিন প্রতি মুহূর্তে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। তবে ভাইরাল হওয়া সমস্ত ভিডিও আমাদের অবাক করে না। তার মধ্যে এমন খুব কম ভিডিও থাকে যা দেখে আমরা রীতিমত অবাক হয়ে যাই। কিছু কিছু এমন ভিডিও আমাদের চোখে পড়ে যা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়।

সম্প্রতি ইনস্টাগ্রামর মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একই সাথে দেখা মিলেছে একটি কুকুর ও বাঘের। শুনে বিষয়টা অবাক লাগলেও এটাই সত্যি। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কুকুর ক্রমাগত একটি বেঁধে রাখা বাঘকে বিরক্ত করে বারবার তার দিকে তেড়ে যাচ্ছে। বাঘটি তাকে বেশ কয়েকবার দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সে না যাওয়ায় রেগে গিয়ে তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় সে। যন্ত্রণায় আর্তনাদে কুকুরটি চিৎকার করতে থাকে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এটি দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনদের একাংশ।

তবে ভিডিওটি কোথাকার এবং কবেকার তা অবশ্য জানা সম্ভব হয়নি। তবে এইটুকু স্পষ্ট হয়েছে বাঘটি বাঁধা ছিল একটি জায়গায়। সম্ভবত তারা দুজনেই কারোর পোষ্য। কিংবা কুকুরটিকে ঐ বাঘের খাদ্য হিসেবেই পাঠানো হয়েছিল তার কাছে। ভিডিওটি ইনস্টাগ্রামের মাধ্যমে ভাইরাল হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। এমন ভিডিও তো আতঙ্ক ছড়াবেই। অনেকে আবার এই ভিডিও দেখে বলেছেন, এমন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিৎ নয়। আবার অনেকে বলেছেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। এমন নানা ধরনের মন্তব্য ফুটে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্সে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ২ মিলিয়নের উপর।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026