টলিউড

Dev: জন্মদিনের আগেই ‘টনিক’ মুক্তি, রুক্মিণীর সাথেই কেক কাটবেন দেব; অর্ণব আনছে ‘রংবাজ’ কফি ‘পাগলু’ চা

টলিউডের অঘোষিত উৎসব ২৫’শে ডিসেম্বর। তবে সেটা প্রভু যীশুর জন্মদিন কিংবা ক্রিসমাসের জন্য নয়। এদিন সকলের প্রিয় অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেবের জন্মদিন। জন্মদিনের দিন অভিনেতাকে তার দল, কলাকুশলী ও ফ্যান ক্লাবের সাথে সময় কাটাতে দেখা যায়। শেষে এক আনতে বেশ কিছুটা সময় কাটান নিজের প্রেমিকা রুক্মিণী মৈত্র সাথে। প্রতি বছরই এই ভাবেই নিজের বিশেষ দিনটি কাটান অভিনেতা এবং সম্ভবত এই ভাবেই কাটাবেন তিনি। তবে এবছর থাকছে এক নতুন চমক, জেনে নিন।

এই বছর অভিনেতার জন্মদিনের ঠিক আগের দিন ২৪’শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার অভিনীত ‘টনিক’ ছবিটি। এটিও অভিনেতার এক ধরনের উপায় নিজের জন্মদিনকে উদযাপন করার, তা বলাই চলে। সিনেমাপ্রেমীদের জন্য নিজের জন্মদিনে এই ছবি উপহার দিতে চলেছেন দেব।

দেবের জন্মদিনে তার দল তাকে কি উপহার দিতে চলেছে সম্প্রতি সে কথাই জানা গিয়েছে। এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত চিত্রগ্রাহক অর্ণব গুহ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আরজে নীলায়ন একটি গান বেঁধেছেন দেবকে নিয়ে। নিজের লেখা কথায় ও নিজের দেওয়া সুরের সেই গানটির ভিডিয়ো করে টিমের পক্ষ থেকে নায়ককে উপহার দেওয়া হবে। উল্লেখ্য, অর্ণবের নিজস্ব একটি স্টুডিও রয়েছে এবং রুবির মরে রয়েছে ‘দেব অ্যান্ড টি’ স্টল। তার এই টি স্টলের কথা এর আগেও প্রকাশিত হয়েছিল মিডিয়ায়।

এদিন তার এই ‘দেব অ্যান্ড টি’ স্টলে থাকছে নতুন চমক। সারাদিন সেখানে চলবে দেব অভিনীত ছবির সুপার হিট গান। সাথে থাকবে ‘রংবাজ’ কফি ও ‘পাগলু’ চা। নামগুলো শুনে প্রথম চোটে অবাক হওয়ারই কথা। তবে এই কফি ও চায়ের বিশেষত্ব কি জেনে নিন। ‘রংবাজ’ কফিতে থাকবে গাঢ় চকলেট। অর্ণবের কথায় দেবকে দেখলে যেমন সকলে নিজেকে সামলাতে পারেন না, তেমনই এই কফি খেলে বারবার খেতে চাইবেন সকলে। অন্যদিকে ‘পাগলু’ চায়ের বিশেষত্ব হল, এই চায়ে থাকবে শুকনো লঙ্কার ঝাঁঝ। এইটা হবে একেবারে পাগলুর মতোই ঝাঁঝালো। সবমিলিয়ে একেবারে জমজমাট থাকবে এই দিনটা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026