বিনোদন

Nora Fatehi : বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বড় দুর্ঘটনার কবলে বেলি ড্যান্সার নোরা ফতেহির গাড়ি!

এবার এক বড় দুর্ঘটনার কবলের মুখে নোরা ফতেহি। মুম্বইয়ের রাস্তায় কোনো পরোওয়া না করেই গাড়ি চালিয়ে অটোতে ধাক্কা মারল এই বলি-তারকার গাড়ি। এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যাতে। মঙ্গলবার নোরা ওইদিন জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে নিজের নতুন মিউজিক লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন।

বলিউডের এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, মুম্বইয়ের রাস্তায় একটি অটোকে সজোরে ধাক্কা মারে নোরার গাড়ি চালক। জানা গিয়েছে, সেই সময়ে নোরার গাড়িতে কেউ ছিলেন না। অভিনেত্রীর গাড়ি আর ওই অটোর সংঘর্ষের পরপরই আশেপাশের পথচারীরা সেই দুর্ঘটনা স্থলে ছুটে আসে। এরপর গাড়িতে উপস্থিত ড্রাইভারের রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে গাড়ি থেকে নামায়। এরপর দুজনের মধ্যে অল্প বিস্তর চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্থ অটো চালককে ১০০০ টাকা জরিমানা দিয়ে ছাড়া পায় নোরার গাড়ি-চালক। জানা গিয়েছে গাড়ি এবং অটোর ক্ষতি হলেও দুই গাড়ির কোনও চালকেরই গুরুতর আঘাত লাগেনি। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে অভিনেত্রীর তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি এবং ড্রাইভারের তরফ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি।

এই মুহূর্তে গুরু রানধাওয়ার এক্কেবারে নতুন গান ‘ডান্স মেরি রানি’র ভিডিয়োতে নিজের লুকস এবং নাচের জন্য খবরের শিরোনামে
রয়েছেন নোরা। এই নতুন মিউজিক ভিডিয়োতে নজর কেড়েছে বলি-অভিনেত্রীর অ্যাফ্রো কায়দায় স্পোর্ট করা চুলের বাঁধুনি লুক। এ প্রসঙ্গে নোরা এক সাক্ষাৎকারে জানিয়েছে,ন আন্তর্জাতিক বহু তারকাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আফ্রিকান হেয়ারস্টাইলে দেখা গেছে। তাঁরও বহুদিনের ইচ্ছে ছিল কোনো কাজে পর্দায় অন্তত একবার কোনও আফ্রিকান হেয়ারস্টাইলের সঙ্গে কাজ করা। অবশেষে ‘ড্যান্স মেরি রানি’র হাত ধরে সেই সুযোগ এল।

উল্লেখ্য, নোরা ২০১৭ সালে, হার্ডি সান্ধুর একটি মিউজিক ভিডিও “নাহ”-এ দিয়ে বলিউডে অভিষেক করেন। প্রথমে এই মেয়ের সেভাবে খ্যাতি না হলেও ধীরে ধীরে পারফেক্ট নাচ আর পারফেক্ট মুভস এর জন্য পাকাপোক্ত জায়গা করেন এই আইটেম গার্ল। ‘রোয়ার, টাইগার অফ সুন্দরবনস’ ছবির মাধ্যমে নোরা দর্শকদের মন জয় করে নিয়েছেন। এরপর ‘বাহুবলি’ তে অভিনেত্রীকে আইটেম ডান্স করতে দেখা যায়। সেভাবে কোনো সিনেমাতে অভিনয় না করলেও নাচের তালে সকলের স্বপ্ন পরী হয়ে উঠেছেন নোরা।নোরা এখন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার হিসেবে পরিচিতি পান এই বেলি ড্যান্সার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026