মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে ঘোষণা করেছিলেন এবার কলকাতার হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোকে নার্সিং হোম এর ধাঁচে তৈরি করবে। অর্থাৎ হাসপাতাল গুলোতে প্রাইভেট কেবিন চালু হবে। এবার হাসপাতালগুলোতে টাকা দিলে পাওয়া যাবে সমস্ত রকম সুযোগ সুবিধা। দুই ধরনের কেবিন হবে ৩০০ বর্গফুট ও ৩০০ বর্গফুটের বেশি।
চাইলে পাওয়া যাবে সিঙ্গেল কেবিন বা দুজনের কেবিন। কিন্তু তার জন্য আলাদা চার্জ লাগবে। সূত্রের খবর, ঝাঁ চকচকে পরিবেশ, সমস্ত সুবিধা প্রথমে চালু হবে পিজিতে।
এসি, টিভি, অ্যাটাচড বাথ, বেসিন, প্রাইভেট লকার এবং সোফা সমস্ত কিছুই থাকবে সিঙ্গেল হোক বা ডবল প্রতিটি কেবিনেই । মাত্র ৭৫০ টাকাতেও পাবেন এইসবের সুবিধা।
একইরকম কেবিনের ভাড়া আলাদা হবে হাসপাতাল এর উপর ভিত্তি করে। এমনি জেলা হাসপাতাল, জেলা মেডিক্যাল কলেজ , কলকাতা মেডিক্যাল কলেজ প্রত্যেকের ক্ষেত্রে ভাড়া আলাদা হবে। এসএসকেএমে আধুনিক সুবিধাসম্পন্ন পে কেবিনের সফলতার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতাল গুলোতে এই ব্যাবস্থা চালু করার। কিন্তু কবে এই ব্যাবস্থা চালু হবে তার দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। এই ব্যাবস্থা চালু হলে পশ্চিমবঙ্গের চিকিৎসাব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…