নিম্নচাপের ফাঁড়া কেটে রোদের ঝলক দেখা যাবে কালীপূজায়, আশ্বাস আবহাওয়া দপ্তরের

দুর্গাপূজার সময় বিক্ষিপ্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল বাঙালির ঠাকুর দর্শনে। এবার অন্ধ্র উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে কালীপূজা ও দীপাবলীও পন্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে কিছুটা আশ্বস্ত করল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কালীপূজার আগেই কেটে যাবে নিম্নচাপের রেশ, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৪ ও ২৫ শে অক্টোবর এরাজ্যে জোর বৃষ্টিপাত হবে। ২৬ শে অক্টোবর থেকে অবস্থার উন্নতি হবে। ২৭ তারিখে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে তারা। অর্থাৎ, আজ ও আগামীকাল বৃষ্টি হলেও হলেও শনিবার থেকে কেটে নিম্নচাপের রেশ। অন্ধ্র উপকূল হয়ে আজ নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মূলত উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সমস্ত দুর্যোগ কেটে গিয়ে রোদের দেখা মিলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এই আশ্বাসে হাঁফ ছেড়ে বাঁচলো বাঙালি। কাটলো দূর্গাপূজার পর কালীপূজার আনন্দ মাটি হাওয়ার আশঙ্কায় বাঙালির বিমর্ষ ভাব।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026