নিউজ

আবারো মর্মান্তিক ঘটনা আমতা লোকালে, ট্রেনে কাটা পড়ল এক ব্যাক্তি

কৌশিক পোল্ল্যে: কিছুমাস আগেই হাওড়া-আমতা লোকালে বাঁকড়া নয়াবাজ স্টেশনের কাছে রেলে কাটা পড়ার খবর এসেছিল, তারই ভয়ংকর ও বিভৎস পুনরাবৃত্তি ঘটল আবারও।

আজ বিকেল চারটে নাগাদ ট্রেনটি তার নিজ গতিতে গন্তব্যের দিকে যাচ্ছিল। আপ সাঁতরাগাছি-আমতা লোকালটি, মহেন্দ্রলালনগর ক্রশ করে সবে দ্রুতগতিতে মাজু ঢোকার মুখে হঠাৎটাই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ট্রেন লাইনের দু-পাশের মাঠে থাকা গ্রামের মানুষজন চিৎকার করে ছুটে আসেন ট্রেনের দিকে, কারন ট্রেনে কাটা পড়েছে এক ব্যাক্তি।

ট্রেনের যাত্রীরা তখনো ব্যাপারটা ঠাহর করতে পারেননি। মুহুর্তের মধ্যেই চারিদিকে কান্নার রোল উঠে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, ট্রেনের চাকায় পিষে মর্মান্তিকভাবে ব্যাক্তিটির শরীর থেকে গলা বাদ গিয়েছে। এই ঘটনা শুনে স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই মর্মান্তিক ঘটনা ঘটল কীভাবে!!! জানা যায়, মাঠের পাশ দিয়ে ট্রেন চলাকালীন ওই ব্যাক্তি চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎই নিজের মাথা গলিয়ে দেন, এমনটাই স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতামত। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবেই অনুমান করা হচ্ছে। তবে কেন এই আত্মহত্যা, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান হিসেবে পারিবারিক গোলযোগ ও ব্যাক্তিগত সমস্যাই মনে করা হচ্ছে।

হাওয়ার মত খরব ওই এলাকায় ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা সকলে ছুটে আসেন। অনেকেই আচম্বিতে হওয়া এই ঘটনায় দুঃখজনকভাবে ভেঙে পড়েন।

প্রায়শই দুর্ঘটনা ঘটার খবর এই রুটে নতুন নয়। উল্লেখ্য, এই রুটের বহু আপ লোকাল ট্রেন, হাওড়া থেকে বাকি স্টেশনগুলিতে নির্দিষ্ট সময়ের বহু দেরিতে আসে। এ নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে অভিযোগ ও ভোগান্তির শেষ নেই। এরই মধ্যে এরকম দুর্ঘটনা ও আত্মহত্যার চেষ্টা সত্যিই মর্মান্তিক, যদিও রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যাবস্থা নিয়ে এদিন ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026