টেক বার্তা

ভোডাফোন, এয়ারটেলের সাথে সাথে কল চার্জ বাড়াচ্ছে জিও

তড়িৎ ঘোষ : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অক্টোবরের একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভারতে ইন্টারনেট ডেটার জন্য অনেক কম খরচ করতে হয়। তবে সামনের মাস থেকে এটি আর নাও হতে পারে কারণ পয়লা ডিসেম্বর থেকে ভোডাফোন আইডিয়া লিমিটেড ও ভারতী এয়ারটেল লিমিটেড তাদের ট‌্যারিফ প্লান গুলির মূল্য বাড়াতে চলেছে। জিও ইঙ্গিত দিয়েছে তাদেরও প্যাকেজ গুলোর দাম সামনের দু-সপ্তাহের মধ্যে বাড়তে পারে।

তিন বছর আগে টেলিকম জগতে রিলায়েন্স জিও এর অন্তর্ভুক্তির পর থেকেই ভারতে ডেটা খরচ এক ধাক্কায় অনেকটা কমে যায়। জিও একের পর এক নিত্য নতুন অফার নিয়ে আসতে থাকে তার ফলে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেলের মতো অন্যান্য টেলিকম সংস্থাগুলির গ্রাহক সংখ্যা কমে এবং তারা লোকসানের পথে হাঁটতে শুরু করে। চলতি বছরের অক্টোবর মাস থেকে জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিনিটে ছ’পয়সা করে চার্জ নিতে শুরু করে। এর পরই অন্যান্য সংস্থাগুলি কিছটা লাভের মুখ দেখতে শুরু করে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের সরকারের পক্ষে একটি রায়ে জানায় সংস্থাগুলিকে বকেয়া রাজস্ব হিসেবে ৯২০০০ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে। এর ফলে সংস্থাগুলি আরো বিপাকে পড়ে যায়। তাই তাদের কাছে ট্যারিফ প্লান গুলির মূল্য বাড়ানো ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026