নিউজ

বিজ্ঞান শহরের তালিকায় স্থান পেল তিলোত্তমা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আর একটি পালক জুড়ল কলকাতার মুকুটে। বিজ্ঞান শহর (Science City)-র সেরা তালিকায় স্থান পেল কলকাতা। নেচার ইন্ডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বসেরা ১০০টি টি বিজ্ঞান শহরের মধ্যে রয়েছে ভারতের কলকাতা ও বেঙ্গালুরু। বিশ্বব্যাপী নেচার ইন্ডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছে বেইজিন, নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিস্কো এবং সাংহাই। আর সেইতা এল তালিকাতেই নিজের জায়গা করে নিয়েছে তিলোত্তমা।

আগের তালিকা অনুযায়ী ১২১তম স্থানে ছিল কলকাতা। বর্তমানে কিছুটা ওপরে উঠে কলকাতা স্থান পেয়েছে ৯৯-এ। তবে কলকাতা তালিকার ওপরে উঠে এলে ও পিছিয়ে গিয়েছে কিছুটা বেঙ্গালুরু। আগে ৯৩তে ছিল এই শহর। কিন্তু এবার পিছিয়ে ৯৭ নম্বরে স্থান পেয়েছে বেঙ্গালুরু।

আপাত দৃষ্টিতে দেখা গিয়েছে, ভারতের আরও দুটি শহর মুম্বই ও দিল্লির এনসিআর যথাক্রমে স্থান পেয়েছে ১৩২ ও ১৬৩-তে। তবে বিজ্ঞান শহরের তালিকায় কলকাতার নাম থাকার ফলে উচ্ছ্বসিত আপামর কলকাতাবাসী।

গতকাল, সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বসেই টুইট করে কলকাতাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তিলোত্তমাকে আমার তরফ থেকে বড় শুভেচ্ছা। বিশ্বমহামারীর দিনগুলোয় জীবনযাত্রার আমুল বদল হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন যাপনে ড্রয়িংরুমে আরও প্রকট হয়েছে বিজ্ঞানের অবদান। ইন্টারনেট সম্পর্কে আনাড়ি মানুষও নিউ নর্ম্যালে তুলনামূলক অনেকটাই টেকস্যাভি হযেছে। তাই বিজ্ঞান শহর হিসেবে বিশ্বের সেরা তালিকায় কলকাতার নাম থাকায় মুখ্যমন্ত্রী ও কলকাতাবাসী হিসেবে আমি গর্বিত।’ সব মিলিয়ে বিজ্ঞানের এই অবদান কলকাতা আবারও সেরার তালিকায় স্থান পাওয়ায় খুশি শহরবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026