কলকাতা: যাই যাই করেও যেন যেতে চাইছে না মৌসুমী বায়ু। আশ্বিনের মাঝামাঝি হয়ে গিয়েছে, তবুও বর্ষার বিদায় নেওয়ার নাম নেই। তবে এবার বিদায় নেবে মৌসুমী ঋতু। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু যেতে যেতেও নিজের ছাপ রেখে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অর্থাৎ যেতে যেতেও বৃষ্টি দিয়ে যাবে রাজ্যবাসীকে মৌসুমী বায়ু, এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গে দেখা মিলবে রোদ ঝলমলে আকাশের। গত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ যেভাবে বৃষ্টিতে ভেসেছে, তাতে নাজেহাল সকলে। তবে এবার আর বৃষ্টি নয় রোদ ঝলমলে আকাশ দেখবে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি দিয়েই কার্যত বিদায় নেবে মৌসুমী ঋতু, তা বলাই যায়।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ মাত্রা ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২১.৬ মিলিমিটার।
আজ, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…