হুগলি: দেশে করোনা পরিস্থিতির কারণে দেশ থেকে বহুদূরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের আসর বসলেও শুরু থেকেই দেশে চলছে রমরমিয়ে ক্রিকেট বেটিং-এর ঘটনা। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেটিং চক্র ধরেছিল কলকাতা পুলিশ। আর এবার হুগলির কোন্নগরে বেটিং চক্রের পর্দাফাঁস করল উত্তরপাড়া থানার পুলিশ। গ্রেফতার করা হয় আটজনকে।
গতকাল, সোমবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ ছিল। আর সেই ম্যাচকে ঘিরেই চলছিল বেটিং। কোন্নগরের ধর্মভাঙা এলাকার একটি বাড়িতে এই বেটিং-এর কাজ চলছিল। কোন দল জিতবে, তা নিয়েই বেটিং চলছিল বলে জানা গিয়েছে। গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় উত্তরপাড়া থানার পুলিশ। তারপর হাতেনাতে ওই আটজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা এবং মোবাইল নোটবুক। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়েই গোপনে অভিযান চালিয়েছিল উত্তরপাড়া থানার পুলিশ। আর সেই অভিযানে কার্যত সফলতা পেয়েছেন তারা। আজ, মঙ্গলবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। এই বেটিং চক্রের পেছনে কোন বড়সড় মাথার হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…