ভোট চলাকালীন আবারো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল দুই জায়গায়। বর্ধমানের মঙ্গলকোট এবং উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই দাবি সম্পূর্ণরূপে খারিজ করেছে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী কোথায় গুলি চালায়নি। কমিশন আরো জানিয়েছে, গুলি চালানোর খবরের কোন সত্যতা নেই। বৃহস্পতিবার অশোকনগর আমডাঙা সীমান্তের টেংরা এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর এসেছে সেই সংঘর্ষ থামানোর জন্য কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। দাবি করা হয়েছিল শাসক দলে দুই জন কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন।
একই রকম অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়। বেশ কিছুদিন আগে চতুর্থ দফার ভোট গ্রহণের সময় কোচবিহারের শীতলকুচি এলাকায় গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তারপর পঞ্চম দফাতেও গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তবে, প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ তোলেনি নির্বাচন কমিশন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…