রাজ্য

“এক দেশ, এক দল, এক নেতা বলে চিৎকার করে বিজেপি, এদিকে টিকার দাম এক নয়”, কটাক্ষ মমতার

করোনা সংক্রমনের দ্বিতীয় আঘাতে অসহায় হয়ে পড়েছে গোটা ভারতবাসী। প্রায় প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসের শুরু থেকে করোনার দৈনিক সংক্রমণ গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এমনকি শেষ ২৪ ঘন্টায় সংক্রমণ প্রায় ৩ লাখ গন্ডির কাছাকাছি পৌঁছে গেছে। এই অবস্থায় সেরাম ইনস্টিটিউট কেন্দ্র সরকারের নয়া নিয়ম অনুযায়ী গতকাল ঘোষণা করেছে যে তারা রাজ্য সরকারগুলিকে ভ্যাকসিনের ডোজপ্রতি ৪০০ টাকা নেবে এবং বেসরকারি হাসপাতালগুলো ৬০০ টাকা নেবে। যদিওবা কেন্দ্র সরকার এই সেরাম ইনস্টিটিউট থেকে ১৫০ টাকা প্রতি ডোজ দরে ভ্যাকসিন কেনে। দামের এই বৈষম্য নিয়ে আজ মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে করোনার টিকা কেনার জন্য ১০০ কোটি টাকার তহবিল গড়ে তোলা হয়েছে। তবে সেই সাথে তিনি বলেছিলেন, “কেন্দ্রকে ভ্যাকসিন দিয়েছে ১৫০ টাকায়। রাজ্যকে ৪০০ টাকায় দেবে সেরামিক। এটা কেন হবে? কেন এই বৈষম্য? এটা ব্যবসা করার সময় নয়। লোককে বাঁচাতে হবে আগে। এই বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেবো। কেন্দ্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সব জনগণ করে নেবে বললে হয় না।” গতকালের পর আজ মমতা ফের টুইটে মোদি সরকারকে কটাক্ষ করে বলেছেন, “এক দেশ, এক দল, এক নেতা বলে সর্বক্ষণ চিৎকার করে বিজেপি। এদিকে জীবন বাঁচাতে ভ্যাকসিনের এক দাম রাখতে পারছে না। বয়স, জাতপাত ও এলাকা ছেড়ে দিয়ে সকল ভারতীয়দের টিকা দেওয়া দরকার। কেন্দ্র বা রাজ্য যে টাকা দিক, ভ্যাকসিনের দাম ঠিক করে দেবে ভারত সরকার।”

আসলে গতকাল সেরাম ইনস্টিটিউট বলেছেন, “কেন্দ্র ছাড়া বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার ও বেসরকারী হাসপাতাল সরাসরি আমাদের থেকে কিনতে পারবে।” এছাড়াও দাম সম্বন্ধে তারা বলেছে, “রাজ্য সরকার ভ্যাকসিন কিনতে গেলে প্রতি ডোজের জন্য তাদের দাম দিতে হবে ৪০০ টাকা। তবে বেসরকারী হাসপাতাল কিনলে তাদের দিতে হবে ৬০০ টাকা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026