বিনোদন

এক বছরও কাটেনি সুশান্তের মৃত্যু! এরইমধ্যে মারা গেলেন সুশান্তের সহ অভিনেত্রী

করোনার দ্বিতীয় ঢেউ থেকে রেহাই পাচ্ছেনা কেউ। দেশের বিভিন্ন অংশ থেকে শুধু মানুষের মৃত্যুর খবর। বাদ যাচ্ছে না বিনোদন জগৎো।। এ কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ফের প্রাণ হারালেন আরো এক সেলিব্রেটি। এবার করোনাতে শহীদ হলেন মারাঠি অভিনেত্রী অভিলাষা পাটিল। বুধবার রাতে প্রয়াত হন এই অভিনেত্রী। তিনি শুধু মারাঠি ছবতে অভিনয় করেননি, বলিউডে বেশ কিছু সিনেমাতে কাজ করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭।

প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিঁছোরে’ সিনেমাতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিলাষা। এছাড়া ‘গুড নিউজ’ ‘বদ্রীনাথ কি দুলানিয়া’ ‘মালাল’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। এছাড়া বহ জনপ্রিয় মারাঠি ছবি, যেমন ‘তুঝা মুঞ্ঝা অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘বায়কো দেতা কা বোয়কো’, ‘পিপসি’-তে অভিনয় করেছেন তিনি। বায়কো দেতা কা বায়কো’র মতো ছবি। ডিজনি প্লাস হটস্টারের ‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজের দ্বিতীয় সিজনেও দেখা গিয়েছিল তাঁকে।

অভিলাষার মৃত্যুর খবর বৃহস্পতিবার নিশ্চিত করেন মারাঠি ধারাবাহিক ‘বাপ মানুষ’ খ্যাত অভিনেতা সঞ্জয় কুলকর্ণি। এই ধারাবাহিকে সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলেন অভিলাষা। তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি অভিলাষার শারীরিক অবস্থার খবর জানতে পেরেই তাঁকে ফোন করেন। কিন্তু সেই সময় তাঁর দুটি ফোন সুইচ অফ থাকায় অন্য এক অভিনেতাকে ফোন করেন। তাঁর থেকেই অভিলাষার শারীরিক অবনতির কথা জানতে পারেন তিনি।

এরপর তিনি জানতে পারেন অভিলাষা কিছুদিন আগে বারাণসী গিয়েছিলেন কোনো ওয়েব সিরিজ শ্যুটিং এর কাজে। সেখানেই তাঁর জ্বর আসে। মুম্বই ফেরার পথে করোনা পরীক্ষা করান এরপর রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিলাষার মৃত্যু সংবাদ আসে তাঁর কাছে। অভিনেত্রীর অনেক স্বপ্ন ছিল তবে করোনার কাছে হেরে গেল তাঁর সব স্বপ্ন। অভিনেত্রী বিবাহিতা। ছোট ছেলে ও মা রয়েছেন। অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সকলে। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শোকপ্রকাশ করেছেন মারাঠি ও বলিউড জগতের অনেকে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026