রাজ্য

রাজ্যে বেডের সমস্যা, সল্টলেক স্টেডিয়ামকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তুলল সরকার

রাজ্যে করোনা ভাইরাসের আক্রমণের কারণে বেড অত্যন্ত কম। এই কারণে এবারে কোভিড হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন কে। প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে মোটামুটি ২০০ এর বেশি শয্যা রাখা হবে। এছাড়াও রাজ্য সরকার এই কাজে সহায়তা করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আমরি হাসপাতাল এর তরফ থেকে এই নতুন পরিষেবা রাজ্য সরকারের সঙ্গে একসাথে মিলে করা হচ্ছে।

করোনা ভাইরাসের আক্রমণ এতটা বেশি ছড়িয়ে পড়েছে রাজ্যে বেডের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে ধীরে ধীরে। এই পরিস্থিতিতে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন করোনাভাইরাস হাসপাতাল হিসাবে যদি তৈরি করা সম্ভব হয় তাহলে হয়তো কিছুটা বেডের সংখ্যা বাড়তে পারে পশ্চিমবঙ্গে। আপাতত এখানে তৈরি করা হচ্ছে মোটামুটি ২১০ টি সাধারণ বেড এবং ১৩টি আলাদা ধরনের বেড। কিরকম বেড তৈরি করা হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি, তবে আই সি ইউ এর ব্যবস্থা এখানে থাকছে না। তবে আপনার অক্সিজেনের মত কিছু সার্ভিস পাবেন কিন্তু জরুরী পরিষেবা পাবেন না।

ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই কারণে রাজ্যজুড়ে বেড সংখ্যা অত্যন্ত সমস্যার মধ্যে চলে গেছে। এই পরিস্থিতিতে একটু রেহাই পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে করোনা হাসপাতাল হিসেবে সামনে আনা হয় যুবভারতী ক্রীড়াঙ্গন কে। এই কাজে আমরি হাসপাতাল ছাড়াও সাহায্য করছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল।

শুধু তাই নয় ইডেন গার্ডেন্স কে সেফ হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছিল এর আগে। তবে, এখন রাজ্য পুলিশের কর্মীদের জন্য এই ইডেন গার্ডেন্স ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন। এখানে করোনা চিকিৎসার পাশাপাশি টিকাকরণ কর্মসূচি হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমরি হাসপাতালে তরফ থেকে সল্টলেক স্টেডিয়ামে জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026