রাজ্য

মোদির কিষান নিধি প্রকল্পতে ছাড়পত্র মমতার, টাকা পাবেন বাংলার ১৫ লক্ষ কৃষক

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বড় মার্জিনে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যমন্ত্রী হয়েই তিনি অবশেষে কেন্দ্র সরকারের পিএম কিষান নিধি প্রকল্প চালু করার ছাড়পত্র দিলেন। জানা গিয়েছে, এই রাজ্যের এখনই প্রায় ১৪.৯১ লাখ চাষীদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা করে পাঠানো হবে। এমনকি এই বিষয় নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেন।

সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বাংলা নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনো অব্দি রাজ্যের ২১.৭৯ লক্ষ চাষীদের নাম নথিভুক্তকরণ হয়েছে। ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে ১৪.৯১ লাখ কৃষকদের তথ্য যাচাই করে নিয়েছে রাজ্য সরকার। সেই অ্যাকাউন্টগুলিতে এবার কেন্দ্রীয় সরকার নির্দ্বিধায় টাকা দিতে পারে। এছাড়াও তিনি বলেছেন যে আমি অনুরোধ করছি যাতে চাষীদের একাউন্টে টাকা গুলো অবিলম্বে পাঠিয়ে দেওয়া হোক। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে চাষীদের অ্যাকাউন্টে যাতে ৬০০০ টাকার বদলে ১০ হাজার টাকা দেওয়ার কথা ভেবে দেখা হয়।

জানা গিয়েছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার মমতাকে চিঠি পাঠিয়ে এই প্রকল্প ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য তার আগেই কাজ শুরু করে দিয়েছিলেন মমতা। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিসান নিধি প্রকল্প নিয়ে চাপানউতোর চললেও শেষ পর্যন্ত তা সমাধান হলো। এবার বাংলা কৃষকরা অন্যান্য রাজ্যের কৃষকদের মত কেন্দ্রের দেওয়া টাকা পাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মমতার এমন জনদরদি কাজ দেখে অনেকেই প্রশংসা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026