বিনোদন

বীরকে স্তন্যপান করাতে ব্যস্ত মা অমৃতা! আদরমাখা পোস্ট স্বামী আর জে আনমোলের

গত বছর মা হলেন সঞ্জনা ওরফে অমৃতা রাও। “মে হু না” সিনেমার দুষ্টু মিষ্টি টম্ব বয় এখন এক ছেলের মা। গত ১ নভেম্বর অমৃতা রাও ও স্বামী জে আলমোলের সংসারে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর যখন লেবার পেন হয় সেইসময় অভিনেত্রীর যখন অপারেশন হয় তখন স্ত্রীকে একা রাখেননি স্বামী। স্ত্রীর সঙ্গে ওটিতে উপস্থিত ছিলেন স্বামী আর জে আনমোল।

সন্তান প্রসবের পর ছেলে হওয়ার কথা রেডিও জকি জে আনমোলই সোশ্যাল মিডিয়াতে প্রথম পোস্ট করেন। এবং সকল ভক্তদের কাছে নতুন মা-বাবা উভয়ই তাদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সন্তানকে পেয়ে বেশ খুশি দুজনে এবং পরিবারের সদস্যরা। ছেলে জন্মের পর এই খবর প্রকাশ্যে আসতে সেলিব্রেটি থেকে ফ্যানরা উভয়েই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই জুটিকে। তবে এই সেলিব্রেটি জুটি নিজের ছেলের নাম রেখেছিলেন অনুগামীদের ঠিক করে দেওয়া একটি নাম। ছেলেকে ভালোবেসে ডাকেন বীর।

শেষ বার অমৃতাকে ২০১৯-এ ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গিয়েছিল। এখন অভিনেত্রী নিজের নতুন মাতৃত্বের স্বাদ উপভোগ করতে বেশ ব্যস্ত। তবে আর জে আনমোল প্রায়শই বীরের সাথে কাটানো নানান মুহূর্ত শেয়ার করে থাকেন। একটি সন্তানের জন্ম এবং সেই সন্তানকে বড় করে তোলার প্রতিটি মুহূর্ত খুব স্পেশাল হয় সকল বাবা মায়ের কাছে। বীরের ক্ষেত্রেও তা অনথা হয়নি। প্রত্যেক সন্তানকে জন্মের ছয়মাস স্তন্যপানে প্রক্রিয়াতে রাখতে হয়। স্তন্যপান করানো একটি সাধারণ ক্রিয়াকলাপ তা অনেকেই প্রমাণ করেছেন।

আমাদের সমাজে প্রকাশ্যে স্তন্যপান করানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। এবার প্রকাশ্যে বীরকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করে আর জে আনমোল সেই ছুঁৎমার্গ ভাঙার চেষ্টা করলেন। ছবিতে দেখা যাচ্ছে, একরত্তি ছেলেকে কোলে আগলে স্তন্যপান করাচ্ছেন অমৃতা। অভিনেত্রীর পরণে রয়েছে, সাদা টপ আর জিনস আর চুল পনিটেল করে বাঁধা। অমৃতা ক্যামেরার উল্টো দিকে মুখ করে বসে ছেলেকে স্তন্যপান করাচ্ছেন । ক্যাপশনে আনমোল লিখেছেন, ‘অমৃতার বীরকে খাওয়ানো হল আমার কাছে প্রতিদিন সবচেয়ে সুন্দর দৃশ্য। এটি এতটাই বাস্তব, এতটাই যাদুকরী… ঐশ্বরিক!’ তিনি আরও লেখেন, এটা অনেকটাই কঠিন দায়িত্ব। একগাল হাসি নিয়ে দিন-রাত অমৃতা এটা করে। মা-সন্তানের বন্ধনটাই আলাদা হয়। তিনি নিজের স্ত্রী অমৃতাকে এবং পৃথিবীর সকল মাকে স্যালুট জানিয়েছেন। এরপর নেটিজেনরা প্রশংসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026